প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:১৮ পিএম (ভিজিট : ৭৪)

X
বোরো ধান কাটা শুরু
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সিংড়া উপজেলার পয়েন্ট এলাকায় আনুষ্ঠানিকভাবে বোরো ধান কর্তন উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর সিংড়া উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৩৬ হাজার ৬০০ হেক্টর, যা ছাড়িয়ে অর্জিত হয়েছে ৩৬ হাজার ৬১০ হেক্টর। গত বছর আবাদ হয়েছিলো ৩৬ হাজার ৫৫০ হেক্টর।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ বলেন, চলনবিলে এবার ধানের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ ধান পেকে গেছে। আমাদের বড় ভয় ছিল শ্রমিক সংকট নিয়ে, তবে এবার পর্যাপ্ত শ্রমিক আছে। কৃষকের এই সোনার ফসল যেন কোনো বাধা ছাড়াই দ্রুত ঘরে উঠে, আমরা সেই চেষ্টাই করছি।