গাজীপুর কারাগারে অভিযোগের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

গাজীপুর জেলা কারাগারে দায়িত্বরত দুই কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে এক হাজতির অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার।

2026-04-21T18:52:58+00:00
2026-04-21T18:52:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুর কারাগারে অভিযোগের ঘটনায় তদন্ত কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:৫২ পিএম   (ভিজিট : ২২২)
গাজীপুর কারাগারে অভিযোগের ঘটনায় তদন্ত কমিটি গঠন
X

গাজীপুর কারাগারে অভিযোগের ঘটনায় তদন্ত কমিটি গঠন

গাজীপুর জেলা কারাগারে দায়িত্বরত দুই কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে এক হাজতির অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। আগামী ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা বিভাগীয় কারা উপ মহাপরিদর্শকের কার্যালয়-২ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

আদেশে বলা হয়, গাজীপুর জেলা কারাগারের ডেপুটি জেলার খাদিজা কাসেম এবং মহিলা কারারক্ষী নং-১৩৬৮১ আকলিমার বিরুদ্ধে হাজতি নং-৬৯৬/২৫ তানজিলা তাবাসসুম কারা অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিন সদস্যের এ কমিটির সভাপতি করা হয়েছে টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেনকে। সদস্য হিসেবে রয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর উপ-তত্ত্বাবধায়ক অলিভা শারমিন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন গাজীপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার হানিফ আহমেদ।

কমিটিকে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, দায়ী ব্যক্তি বা ব্যক্তিবর্গ চিহ্নিতকরণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, তদন্ত কার্যক্রমে সার্বিক সহযোগিতা করতে সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। কারা উপ-মহাপরিদর্শক টিপু সুলতান স্বাক্ষরিত এ আদেশে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।

এ বিষয়ে জানতে গাজীপুর জেলা কারাগারের ডেপুটি জেলার খাদিজা কাসেমকে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy