কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করল বিজিবি

কাজী দ্বীন মোহাম্মদ,বিশেষ প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নির্ভয়পুর সীমান্তে অভিযান চালিয়ে ৭২ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে ১০ বিজিবি। চোরাচালান দমনে বিজিবির বিশেষ টহল এই সাফল্য পায়।

2026-04-22T10:56:39+00:00
2026-04-22T10:56:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুমিল্লায় বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
কাজী দ্বীন মোহাম্মদ,বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১০:৫৬ এএম   (ভিজিট : ৮০)
জব্দকৃত ভারতীয় শাড়ী
X

জব্দকৃত ভারতীয় শাড়ী

বর্ডার গার্ড বাংলাদেশের কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) দায়িত্বপূর্ণ সদর দক্ষিণ উপজেলার সীমান্তবর্তী নির্ভয়পুর এলাকায় অভিযান চালিয়ে ৭২ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করতে সক্ষম হয়েছে। 

আজ (২১ এপ্রিল) দুপুরে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)  এর মথুরাপুর বিওপির টহলদল দায়িত্বপূর্ণ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সীমান্তবর্তী নির্ভয়পুর এলাকায় একটি বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি সদস্যরা বর্ণিত স্থান হতে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ৭২,১৬,০০০/- (বাহাত্তর লক্ষ ষোল হাজার) টাকা।

জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম  প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, কুমিল্লা ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




  বিষয়:   কুমিল্লা বিজিবি অভিযান  ভারতীয় শাড়ি জব্দ  ১০ বিজিবি কুমিল্লা  চোরাচালান বিরোধী অভিযান  নির্ভয়পুর সীমান্ত 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy