পদ্মা নদীতে টহল পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলা, ওসিসহ গুলিবিদ্ধ ৫

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

পাবনার ঈশ্বরদী লক্ষীকুণ্ডা নৌ-ফাঁড়ির পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলায় ওসিসহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অভিযান চলছে।

2026-04-22T12:48:47+00:00
2026-04-22T14:33:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পদ্মা নদীতে টহল পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলা, ওসিসহ গুলিবিদ্ধ ৫
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১২:৪৮ পিএম  আপডেট: ২২.০৪.২০২৬ ২:৩৩ পিএম  (ভিজিট : ৭৩)
পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর হামলায় গুলিতে আহতরা।
X

পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর হামলায় গুলিতে আহতরা।

পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুণ্ডা নৌ-ফাঁড়ির পুলিশ সদস্যদের ওপর অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। 

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত মধ্যরাতে কুষ্টিয়া জেলার হরিপুর এলাকার পদ্মা নদীতে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন- লক্ষীকুন্ডা নৌফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান এবং মানিক মিয়া। তারা সবাই একই নৌফাঁড়িতে কর্মরত। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, লক্ষীকুণ্ডা নৌ-ফাঁড়ির একটি দল নিয়মিত টহল ডিউটি পালনের সময় পদ্মা নদীর কুষ্টিয়া অংশের হরিপুর এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে নৌ-ফাঁড়ির পাঁচজন সদস্য গুরুতর আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে। বাকিরা বর্তমানে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত।





  বিষয়:   পাবনা  পুলিশ গুলিবিদ্ধ  নৌ ফাঁড়ি হামলা  পদ্মা নদী  কুষ্টিয়া হরিপুর  বাংলাদেশ পুলিশ  সন্ত্রাসী হামলা  ঈশ্বরদী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy