চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও টাকাসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জেলা কার্যালয়ের পরিচালিত এক বিশেষ টাস্কফোর্স অভিযানে

2026-04-22T12:53:23+00:00
2026-04-22T12:53:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও টাকাসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১২:৫৩ পিএম   (ভিজিট : ১৭৯)
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও টাকাসহ আটক ২
X

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও টাকাসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জেলা কার্যালয়ের পরিচালিত এক বিশেষ টাস্কফোর্স অভিযানে ১৫৮ গ্রাম হেরোইন এবং নগদ ৮ লক্ষ ২০ হাজার ৯১৪ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১এপ্রিল) ভোরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন রামচন্দ্রপুরহাট দিহির মাঠ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রমতে, ভোর ০৬:৩০ থেকে ০৮:২০ পর্যন্ত দুই দফায় সাড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- সদর মডেল থানার রামচন্দ্রপুরহাট দিহির মাঠ গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মোঃ শরিফুল ইসলাম ওরফে ভুট্টু (৪২), মোঃ এনামুল হকের মেয়ে মোসা: আমেনা খাতুন (২৭)। 

এসময় তাদের কাছ থেকে উচ্চমূল্যের মাদক হেরোইন ১৫৮ গ্রাম সহ নগদ ৮ লক্ষ ২০হাজার ৯১৪ টাকা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এই বিপুল পরিমাণ টাকা মাদক বিক্রির মাধ্যমে অর্জিত হয়েছে। এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম এই মামলায় বাদী হিসেবে দায়িত্ব পালন করছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে জানানো হয়েছে যে, জেলাকে মাদকমুক্ত করতে তাদের এই বিশেষ অভিযান এবং জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy