মালবাহী ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

বুলেটিন ডেস্ক

সারাবাংলা

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় সাড়ে চার কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

2026-04-22T13:03:19+00:00
2026-04-22T13:03:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মালবাহী ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১:০৩ পিএম   (ভিজিট : ৩৮)
মালবাহী ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট
X

মালবাহী ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

মালবাহী একটি ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং দূরপাল্লার যাত্রীরা। ইতোমধ্যে প্রায় সাড়ে চার কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়েছে।

আজ বুধবার (২২ এপ্রিল) ভোর ৫টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় শাহ সিমেন্ট কোম্পানির সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি সরানোর কাজ শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ট্রাকটি ওই এলাকায় পৌঁছানোর পর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ধীরে ধীরে দীর্ঘ যানজট তৈরি হয় এবং পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। অনেক যাত্রী বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দেন। টানা কয়েক ঘণ্টা ধরে এই ভোগান্তি চলছে।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকে থাকা সিমেন্টের বস্তা সরানো হচ্ছে। কিছুক্ষনের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে।





  বিষয়:   ঢাকা টাঙ্গাইল মহাসড়ক  যানজট  ট্রাক দুর্ঘটনা  কালিয়াকৈর  পল্লীবিদ্যুৎ  সড়ক দুর্ঘটনা বাংলাদেশ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy