ধনবাড়ীতে সাংবাদিক হফিজুর রহমানের বাবার ইন্তেকাল

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক বাংলাদেশ বুলেটিন ও এনটিভি’র প্রতিনিধি সাংবাদিক হাফিজুর রহমানের বাবা বাংলাদেশ ডাক বিভাগের

2026-04-22T13:08:01+00:00
2026-04-22T13:08:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধনবাড়ীতে সাংবাদিক হফিজুর রহমানের বাবার ইন্তেকাল
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১:০৮ পিএম   (ভিজিট : ৫২২)
মো: আবুল হোসেন
X

মো: আবুল হোসেন

টাঙ্গাইলের ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক বাংলাদেশ বুলেটিন ও এনটিভি’র প্রতিনিধি সাংবাদিক হাফিজুর রহমানের বাবা বাংলাদেশ ডাক বিভাগের অবসরপ্রাপ্ত ইডিডিএ কর্মচারী মো: আবুল হোসেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রবিবার (১৯এপ্রিল) বিকেলে তার নিজ বাড়ী বাজিতপুর গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী ৫ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযা নামাজ বীর-কদমতলী ডাকঘরের সামনে কদমতলী বাজার মাঠে অনুষ্ঠিত হয়।

জানাযা নামাজে বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধনবাড়ী উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি নয়া দিগন্তের সাংবাদিক এস এম ইব্রাহিম হোসাইন লেবু, ধনবাড়ী সাব-রেজিষ্টার হযরত আলী, বীরতারা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাদশা, কদমতলী হাই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক পিয়ার উল্ল্যাহ্ ও বীর কদমতলী পোষ্ট অফিসের পোষ্ট মাষ্টার আজিজুর রহমানসহ অন্যান্যরা।

মরহুমের জানাযা নামাজ শেষে তার মরদেহ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনসহ ধনবাড়ীর বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ ব্যবসায়ী মহল গভীর শোক প্রকাশ করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy