নজরুল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, দুই শ্রমিককে মুচলেকায় ছাড়

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের ঘটনায় দুই শ্রমিক আটক ও পরে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

2026-04-22T13:18:18+00:00
2026-04-22T13:18:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নজরুল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, দুই শ্রমিককে মুচলেকায় ছাড়
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১:১৮ পিএম   (ভিজিট : ৮১)
নজরুল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, দুই শ্রমিককে মুচলেকায় ছাড়
X

নজরুল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, দুই শ্রমিককে মুচলেকায় ছাড়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মাণাধীন একটি ভবনের শ্রমিকদের দ্বারা এক নারী শিক্ষার্থী উত্ত্যক্তের শিকার হয়েছেন। 

এ ঘটনায় অভিযুক্ত দুই নির্মাণশ্রমিককে আটক করে প্রক্টর অফিসে নেওয়া হয়। পরে ভুক্তভোগীর কাছে ক্ষমা প্রার্থনা ও লিখিত মুচলেকা নেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় কর্মরত দুই শ্রমিক ওই শিক্ষার্থীর সঙ্গে অশালীন অঙ্গভঙ্গি করে। বিষয়টি দ্রুত ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সহপাঠীরা এগিয়ে এসে অভিযুক্তদের আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান।

প্রক্টর অফিস সূত্রে জানা যায়, অভিযুক্ত দুই শ্রমিক তাদের কৃতকর্মের জন্য ভুক্তভোগী শিক্ষার্থীর কাছে নিঃশর্ত ক্ষমা চায়। পরবর্তীতে লিখিত মুচলেকা নিয়ে তাদের মুক্তি দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে রাতের মধ্যেই ক্যাম্পাস ত্যাগের নির্দেশ প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে তারা কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে আগামী বুধবার দুপুর আড়াইটায় সকল ঠিকাদার ও নির্মাণশ্রমিকদের প্রক্টর অফিসে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে তাদের আচরণবিধি ও ক্যাম্পাসের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হবে।

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা। তবে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে ক্যাম্পাসে নজরদারি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।





  বিষয়:   জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়  নারী শিক্ষার্থী  উত্ত্যক্ত  ক্যাম্পাস নিরাপত্তা  প্রক্টর অফিস  নির্মাণ শ্রমিক  বিশ্ববিদ্যালয় ঘটনা 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy