মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটির টাকার অবৈধ ওষুধ ও ফুচকা জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধাচত্বর এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকার ভারতীয় অবৈধ ঔষধ ও ফুচকা

2026-04-22T13:57:19+00:00
2026-04-22T13:57:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটির টাকার অবৈধ ওষুধ ও ফুচকা জব্দ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১:৫৭ পিএম   (ভিজিট : ৫৮)
মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটির টাকার অবৈধ ওষুধ ও ফুচকা জব্দ
X

মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটির টাকার অবৈধ ওষুধ ও ফুচকা জব্দ

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকার ভারতীয় অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ করেছে বিজিবি হবিগঞ্জ ব্যাটেলিয়ান।


হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান মঙ্গলবার দিবাগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান - মঙ্গলবার বিকালে বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)'র একটি আভিযানিক দল উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে দেখা যায়, ইটের নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকানো রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ওষুধ ও ফুচকা। তাৎক্ষণিকভাবে পণ্যগুলো জব্দ করা হয়। জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। দেশীয় শিল্প রক্ষা ও অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy