সাবেক ইউএনওর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, ক্ষুব্ধ সুশীল সমাজ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা–এর সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ উঠেছে।স্থানীয় সুশীল সমাজ,

2026-04-22T13:26:06+00:00
2026-04-22T13:26:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাবেক ইউএনওর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, ক্ষুব্ধ সুশীল সমাজ
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১:২৬ পিএম   (ভিজিট : ২৬০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা–এর সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। 

স্থানীয় সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ দাবি করেছেন, একটি স্বার্থান্বেষী মহল তাঁর সততা ও কর্মদক্ষতাকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য প্রচার করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাকেরগঞ্জে দায়িত্ব পালনকালে রুমানা আফরোজ বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থান নেন। তিনি নিয়মিত প্রকল্প পরিদর্শন করে কাজের মান নিশ্চিত হওয়ার পরেই বিল অনুমোদন করতেন। এতে অনৈতিক সুবিধা নিতে না পেরে একটি অসাধু চক্র তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বিশেষ করে বিভিন্ন প্রকল্প থেকে ২ শতাংশ কমিশন নেওয়ার যে অভিযোগ কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেটিকে স্থানীয়রা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তাদের মতে, এ ধরনের অভিযোগের পক্ষে কোনো দালিলিক প্রমাণ উপস্থাপন করা হয়নি।

বাকেরগঞ্জে দায়িত্ব পালনকালে রুমানা আফরোজ সাধারণ মানুষের কাছে একজন জনবান্ধব প্রশাসক হিসেবে পরিচিতি পান। তাঁর দপ্তরে সাধারণ মানুষ সহজেই প্রবেশ করে সমস্যার কথা জানাতে পারতেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা কেন্দ্রগুলোতে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে তিনি নিয়মিত তদারকি করতেন।
এছাড়া শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে তাঁর সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করেছেন স্থানীয়রা।

অভিযোগ উঠেছে, কিছু নামধারী ব্যক্তি সাংবাদিক পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে না পেরে এই অপপ্রচারে লিপ্ত হয়েছেন। এমনকি সংবাদ প্রকাশ বা সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রচারের ভয় দেখিয়ে অর্থ দাবির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সাবেক ইউএনও রুমানা আফরোজ বলেন, তাঁর দায়িত্বকালীন সময়ে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন প্রমাণ কেউ দিতে পারলে তিনি যে কোনো পরিণতি মেনে নিতে প্রস্তুত। তিনি দাবি করেন, দায়িত্বে থাকাকালে কোনো মাসিক সভা বা জনসমক্ষে তাঁর বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ ওঠেনি।

স্থানীয় সচেতন মহল মনে করেন, যাচাই-বাছাই ছাড়া কোনো জাতীয় দৈনিকে এ ধরনের সংবাদ প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক। তারা বলেন, একজন সৎ কর্মকর্তাকে সামাজিকভাবে হেয় করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই প্রকৃত সত্য উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছেন তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy