যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড পিএইচডি স্কলারশিপ পেলেন পাবিপ্রবির জুবায়ের

পাবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মীর জুবায়ের আহমেদ যুক্তরাষ্ট্রের University of California, Merced-এ পদার্থবিজ্ঞানে

2026-04-22T17:49:19+00:00
2026-04-22T17:49:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড পিএইচডি স্কলারশিপ পেলেন পাবিপ্রবির জুবায়ের
পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৫:৪৯ পিএম   (ভিজিট : ৫৫)
মীর জুবায়ের আহমেদ
X

মীর জুবায়ের আহমেদ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মীর জুবায়ের আহমেদ যুক্তরাষ্ট্রের University of California, Merced-এ পদার্থবিজ্ঞানে সম্পূর্ণ অর্থায়িত (ফুল ফান্ডেড) পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ লাভ করেছেন।

তিনি ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে পাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী। সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার কারণে প্রথম দুই সেমিস্টারে প্রত্যাশিত ফল করতে পারেননি। তবে তিনি হতাশ না হয়ে শেষ বর্ষে এসে নিজের অবস্থান উন্নত করেন এবং প্রায় প্রথম শ্রেণি (CGPA ৩.১৩) অর্জন করেন।

পরবর্তীতে গবেষণায় নিজেকে আরও দক্ষ করে তুলতে তিনি Bangladesh University of Engineering and Technology (বুয়েট)-এ এম.এসসি. প্রোগ্রামে ভর্তি হন। সেখানে তিনি অসাধারণ সাফল্য দেখিয়ে সিজিপিএ ৩.৬৭ নিয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। একই সঙ্গে বায়োফিজিক্স বিষয়ে তিনটি মানসম্মত গবেষণাপত্র প্রকাশ করেন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করে পোস্টার ও মৌখিক উপস্থাপনায় একাধিক সেরা পুরস্কার লাভ করেন।

অনুভূতি প্রকাশ করে মীর জুবায়ের আহমেদ জানান, এই যাত্রা মোটেও সহজ ছিল না, তবে প্রতিটি ধাপই ছিল মূল্যবান। তিনি তার মা, স্ত্রী, পরিবার, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীর পথচলার জন্য সকলের দোয়া কামনা করেন।

শিক্ষাজীবনে তিনি বুয়েটে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ (TA) ও রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ (RA) অর্জন করেন, যা তার গবেষণা ও একাডেমিক যাত্রাকে আরও সুসংগঠিত করে। ইংরেজি দক্ষতা প্রমাণে তিনি ডুয়োলিঙ্গো ইংলিশ টেস্টে ১২০ স্কোর অর্জন করেন, যেখানে প্রতিটি উপ-অংশে সমানভাবে উচ্চ নম্বর পান।

বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, মার্সেড-এ টিচিং অ্যাসিস্ট্যান্ট/গ্র্যাজুয়েট স্টুডেন্ট রিসার্চার (TA/GSR) হিসেবে সম্পূর্ণ অর্থায়িত পিএইচডি প্রোগ্রামে সুযোগ পেয়েছেন।

নিজের সাফল্যের পেছনের মূল শক্তি হিসেবে তিনি আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাসের কথা উল্লেখ করেন। পাশাপাশি তিনি জানান, নির্দিষ্ট লক্ষ্যে অটল থাকার কারণে তিনি কখনো সরকারি চাকরির প্রস্তুতির দিকে মনোযোগ দেননি।

জুনিয়রদের উদ্দেশে তিনি বলেন, “যদি তোমাদেরও এমন কিছু করার ইচ্ছা থাকে, তবে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তা অর্জনের জন্য এগিয়ে যেতে হবে। নিজের উপর বিশ্বাস রাখো, মহান আল্লাহর উপর ভরসা রাখো এবং কঠোর পরিশ্রম করো একদিন অবশ্যই গন্তব্যে পৌঁছাতে পারবে।”





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy