‘হাম পরিস্থিতি’ মোকাবিলার চেষ্টা করছি: সংসদে প্রধানমন্ত্রী

বুলেটিন ডেস্ক

জাতীয়

দেশে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ইউনিসেফের সহায়তায় প্রায় ২ কোটি শিশুকে হামের টিকা দেওয়া হবে।

2026-04-22T18:01:11+00:00
2026-04-22T18:01:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘হাম পরিস্থিতি’ মোকাবিলার চেষ্টা করছি: সংসদে প্রধানমন্ত্রী
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৬:০১ পিএম   (ভিজিট : ৫৬)
‘হাম পরিস্থিতি’ মোকাবিলার চেষ্টা করছি: সংসদে প্রধানমন্ত্রী
X

‘হাম পরিস্থিতি’ মোকাবিলার চেষ্টা করছি: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন হাম পরিস্থিতি নিয়ে বলেন, হামে আক্রান্ত হয়ে অনেক শিশু আমাদের মাঝে থেকে ঝরে গেছে। আমরা চেষ্টা করছি সামনে যাতে পুরো পরিস্থিতি মোকাবিলা করতে পারি।

আজ বুধবার (২২ এপ্রিল) সংসদ অধিবেশনে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমরা সব রাজনৈতিক দল, সবাই মিলে একটি স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। কিন্তু, দুঃখজনক ব্যাপার হলো-সেই স্বৈরাচারের সময় এবং আরো দুঃখজনক ব্যাপার হলো অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি।

টিকা আমদানি না করার কারণেই স্বাভাবিকভাবেই সমস্যাটি দেখা দেয় উল্লেখ করে তিনি বলেন, খুব দ্রুততার সঙ্গে ইউনিসেফ এ ব্যাপারে বাংলাদেশকে অনেক হেল্প করেছে। তারা দ্রুত হামের ভ্যাকসিন আমাদের পাঠিয়েছে। ফলে, দেশের প্রায় ২ কোটি শিশুকে আমরা হামের ভ্যাকসিন দিতে পারবো।’

প্রধানমন্ত্রী বলেন, হাম প্রতিরোধে টেস্ট করার যে কিট ব্যবহার করা হয়, এটির স্বল্পতা রয়েছে। তবে, এ ব্যাপারেও সরকার কাজ করছে। এর মধ্যে অনেক কিট এসে পৌঁছেছে। একটি কিট দিয়ে তিনটি টেস্ট করা যায়। কিছু কিট এই মুহূর্তে এয়ারপোর্টের কাস্টমসে আছে। সেগুলো আমরা দ্রুত ছাড় করানোর ব্যবস্থা করব, ইনশাআল্লাহ।








  বিষয়:   হাম  measles Bangladesh  vaccine Bangladesh  তারেক রহমান  ইউনিসেফ  শিশু স্বাস্থ্য  টিকাদান কর্মসূচি  স্বাস্থ্য সংকট 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy