ইসরায়েলি দুটি জাহাজ হরমুজ থেকে আটক করেছে ইরান

বুলেটিন ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে নৌচলাচল বিধি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েল-সংশ্লিষ্ট দুটি জাহাজ জব্দ করেছে বলে দাবি করেছে ইরানের আইআরজিসি।

2026-04-22T18:07:58+00:00
2026-04-22T18:07:58+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ইসরায়েলি দুটি জাহাজ হরমুজ থেকে আটক করেছে ইরান
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৬:০৭ পিএম   (ভিজিট : ৫৪)
ইসরায়েলি দুটি জাহাজ হরমুজ থেকে আটক করেছে ইরান
X

ইসরায়েলি দুটি জাহাজ হরমুজ থেকে আটক করেছে ইরান

নৌচলাচল বিধি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি দুইটি জাহাজ হরমুজ প্রণালীতে জব্দ করার দাবি করেছে ইরান। আটক জাহাজগুলোকে দেশটির আঞ্চলিক সমুদ্রসীমায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

আজ বুধবার (২২ এপ্রিল) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস আইআরজিসির বরাতে এ তথ্য প্রকাশ করেছে প্রেস টিভি।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, জব্দ করা জাহাজ দুটি হলো এমএসসি ফ্রান্সিসকা এবং ইপামিনোদেস, যেগুলো ইসরায়েলি পরিবহন সংশ্লিষ্ট বলে দাবি করা হয়েছে। সংস্থাটির অভিযোগ, জাহাজ দুটি অনুমোদন ছাড়াই চলাচল করছিল এবং বারবার নৌচলাচল বিধি লঙ্ঘন করছিল।

এছাড়া নেভিগেশন সহায়ক ব্যবস্থায় কারচুপির মাধ্যমে গোপনে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা হচ্ছিল। এটিকে সামুদ্রিক নিরাপত্তার জন্য ঝুঁকি বলে দাবি আইআরজিসির।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাজ দুটি শনাক্ত করে আটক করা হয় এবং পরে ইরানের আঞ্চলিক জলসীমায় নিয়ে গিয়ে সেগুলোর পণ্য ও নথিপত্র পরীক্ষা করা হচ্ছে।

আইআরজিসি নৌবাহিনী সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের ঘোষিত নিয়ম লঙ্ঘনের যে কোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





  বিষয়:   Iran  IRGC  Hormuz Strait  Israel ships  maritime security  Middle East tension  ship seizure Iran 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy