লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়া বাজারের মাছ ও কাঁচা বাজার সংলগ্ন ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন করা হয়েছে।বুধবার (২২ এপ্রিল) বিকাল

2026-04-22T19:19:11+00:00
2026-04-22T19:19:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৭:১৯ পিএম   (ভিজিট : ৭৯)
ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন
X

ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন

নড়াইলের লোহাগড়া বাজারের মাছ ও কাঁচা বাজার সংলগ্ন ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর প্রতিনিধি জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য জামিরুল হক টুটুল। 

এ সময় লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মো: হেমায়েত হোসেন,  লোহাগড়া উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা হাদিউজ্জামান, লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ বাপ্পী, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মো: ইমরান হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমীসহ প্রমূখ উপস্থিত ছিলেন। 

এর আগে গত ১৪ এপ্রিল নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু সরেজমিনে লোহাগড়া বাজারের মাছ, মাংস এবং কাঁচাবাজার এলাকা পরিদর্শন করেন এবং সেখানে দুর্গন্ধযুক্ত ময়লার স্তূপ অপসারণের নির্দেশ দেন। 

এ বিষয়ে লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ বাপ্পী বলেন, নড়াইল-২ আসনের এমপির নির্দেশনা মোতাবেক প্রায় দু'লক্ষ টাকা ব্যয়ে লোহাগড়া বাজারের দুর্গন্ধযুক্ত ময়লার স্তূপ অপসারণের কাজ শুরু হয়েছে। তিনি সুষ্ঠুভাবে কাজটি সম্পাদনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy