প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৮:১৪ পিএম (ভিজিট : ৬৪)

X
আটঘরিয়ার জনজীবন অতিষ্ঠ
বিদ্যুতের ঘনঘন লোডশেডিং এ আটঘরিয়ার জনজীবন একদিকে অতিষ্ঠ অপরদিকে প্রচন্ড গরমে প্রায় ৩০০ পোল্ট্রি খামারের প্রায় ৩ লাখ মুরগি স্ট্রোকে মৃত্যুর সম্মুখীন এবং ডিমের উৎপাদন হ্রাস ঘটতে শুরু করায় খামারীদের দুশ্চিন্তা শেষ নেই। চলতি এসএসসি পরীক্ষার্থীদের সীমাহীন দুর্ভোত পোহাতে হচ্ছে।
পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর আওতাধীন আটঘরিয়া জোনাল অফিসের পক্ষ থেকে মাইকিং করে বিদ্যুৎ ঘাটতির কারণে ঘন ঘন লোডশেডিং এর জন্য দুঃখ প্রকাশ করে গ্রাহকদের কে অবহিত করে সবাইকে সহযোগিতা ও ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে। এতেই বুঝা গেছে পরিস্থিতি কত খারাপ।
বর্তমানে প্রতিদিন ২৪ ঘন্টার মধ্যে ৮ থেকে ১০ ঘন্টা বিদ্যুতের লোডশেডিং চলায় প্রচন্ড গরমে সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। দিনে যেমন রোদ ও গরম রাতে তেমনি প্রচন্ড গরমে ঘুমানো অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে চলতি এসএসসি পরীক্ষার্থীদের জন্য দুর্বিষহ হয়ে পড়েছে। যেখানে রাত পোহালে পরীক্ষা দিতে হবে সেখানে রাতে বিদ্যুতের অভাবে কেউ ঠিকমতো পড়াশোনা করতে পারছে না।
এছাড়া বিদ্যুৎ নির্ভরশীল সকল ব্যবসায়ীরা প্রতিদিন ঘনঘন লোডশেডিং এ কাজ বন্ধ রাখতে হচ্ছে অথচ কর্মচারী শ্রমিককে ঠিকই বেতন দিতে হচ্ছে। অনেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার চিন্তা ভাবনা করছেন।
সবচেয়ে ক্ষতিগ্রস্তের সম্মুখীন শতাধিক পোল্ট্রি খামারি। ঘন ঘন লোডশেডিং এ প্রচন্ড গরমে খামারের শত শত মুরগি স্ট্রোক করে মৃত্যুর সম্মুখীন। অন্যদিকে গরমে মুরগি খায় কম এবং ডিমের উদ্বোধন আশঙ্কা জনক হারে কমে যাচ্ছে বলে খামারীরা জানান।
ফলে পোল্ট্রি খামারীদেরকে প্রতিদিন ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এবং এভাবে চললে খামার টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে বলে তাদের অভিমত।