‘সব দেয়ালে লিখে দে, গুপ্ত দেখলে থুথু দে’

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুপ্ত রাজনীতির প্রতিবাদে দেয়াল লিখন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বুধবার বিকেলে

2026-04-22T20:19:19+00:00
2026-04-22T20:19:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘সব দেয়ালে লিখে দে, গুপ্ত দেখলে থুথু দে’
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৮:১৯ পিএম   (ভিজিট : ১৫৮)
ছাত্রদলের দেয়াল লিখন
X

ছাত্রদলের দেয়াল লিখন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুপ্ত রাজনীতির প্রতিবাদে দেয়াল লিখন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বুধবার বিকেলে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা দলবদ্ধভাবে ক্যাম্পাসের দেয়ালগুলোতে বিভিন্ন স্লোগান লিখে তাদের অবস্থান তুলে ধরেন। এ সময় তারা দেয়ালে বিভিন্ন রঙ দিয়ে ‘সব দেয়ালে লিখে দে, গুপ্ত দেখলে থুথু দে’ এবং ‘গুপ্তদের প্রবেশ নিষেধ’সহ নানা স্লোগান লেখেন। পাশাপাশি গুপ্ত রাজনীতির বিরোধিতা এবং উন্মুক্ত রাজনৈতিক চর্চার পক্ষে আহ্বান জানান।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মামুন সরকার। তিনি বলেন, “আমরা তো চাই সবাই ওপেনে রাজনীতি করুক, বিশ্ববিদ্যালয়ের রাজনীতি হবে ওপেনে। গোপনে কিরে ভাই, গোপনে তো প্রেম হয়, রাজনীতি হয় না।”

তিনি আরও বলেন, পরিচয় গোপন করে রাজনীতি করার প্রবণতা শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশকে নষ্ট করছে। এ ধরনের চর্চা বন্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতিতে ‘ছাত্র’ শব্দ মুছে ‘গুপ্ত’ শব্দ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কয়েক দফায় চলা ওই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy