
X
বিশ্ব ধরিত্রী দিবস পালন
চুয়াডাঙ্গায় সচেতনতার বার্তা নিয়ে বাংলাদেশ ওয়াইল্ডলাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ পালন করল বিশ্ব ধরিত্রী দিবস।
আজ ২২ এপ্রিল, বিশ্ব ধরিত্রী দিবস। পৃথিবী নামক গ্রহের প্রত্যেকটি প্রাণী,উপাদানকে রক্ষার্থে মানুষের করনীয় বার্তা পৌছে দিতে সারা বিশ্বের ১৯৩ টি দেশে পালন করা হয় বিশ্ব ধরিত্রী দিবস।
এই দিবসের ২০২৬ এর প্রতিপাদ্য বিষয় আমাদের শক্তি, আমাদের গ্রহ। বাংলাদেশের বিভিন্ন পরিবেশবাদী সংগঠন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিবস পালন করে।
চুয়াডাঙ্গার পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ ওয়াইল্ডলাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ এর আয়োজনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভাটি বেলা সাড়ে ১১ টায় বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নয়ন কুমার রাজবংশী।
বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো: আব্দুস সাত্তার, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নাঈম ইসলাম, চুয়াডাঙ্গা সদরের বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো:আবুল খায়ের আতা এলাহী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো আহসান হাবীব শিপলু, প্রভাষক (প্রাণিবিদ্যা) ও সভাপতি, বাংলাদেশ ওয়াইল্ডলাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষক মো: রুহুল আমিন।
বক্তারা বলেন, আজকে ধরিত্রী দিবস পালন যারা করছি সেই আমরাই এই ধরিত্রী ধ্বংশের মূল কারন। নিজেদের প্রয়োজন এত বেশী যা প্রকৃতি আর সইতে পারছে না। আজ পৃথিবীর কিডনী বলে যাকে আমরা চিনি জলাভূমির ৬৪ শতাংশ নেই বললেই চলে। আজ জেলার নদীগুলোর দিকে তাকালে বোঝা যায় নদীর আশেপাশের বাস্তুতন্ত্র কতটা হুমকির সম্মুখীন। তাই আমাদের এখনই সচেতন হতে হবে এবং পরিবেশ রক্ষায় কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান বলেন, পৃথিবীর সৃষ্টির বহু পরে আমাদের গ্রহ নিয়ে ভাবা শুরু হয়। ততদিনে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি ও নিজেদের ক্ষতি সাধন করেছি।তাই এখন আমরা সকলকে নিয়ে আমাদের জেলাকে সুন্দর ও পরিচ্ছন্ন করে রাখবো। নিজেদের বাড়িতে একটি গর্ত করে তার মধ্যে বর্জ ও সাধারন উচ্ছিষ্টাংশ গুলো রাখার চেষ্টা করবো যা আমাদের পরিবেশ সুরিক্ষিত রাখবে এবং জৈব সার হিসাবে ব্যবহার করা যাবে।
সভাপতি তার বক্তব্যে বলেন, সংগঠনের সদস্যরা চুয়াডাঙ্গাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে পরিবেশ প্রকৃতি ও বন্যপ্রাণী নিয়ে কাজ করে। আমাদের জেলায় মাত্রাতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার অনেক। সেই সাথে প্লাস্টিকের ব্যবহার ক্রমাগত বেড়েই চলেছে। সকলের কাছে অনুরোধ করা হয় যেন তারা বাজার করার সময় অবশ্যই বাড়ি হতে ব্যাগ নিয়ে যায়। যা সিঙ্গেল ইউজ ব্যাগের ব্যবহার কে সীমিত করবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য প্রদান করেন জিসান শেখ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের পিয়াস, রিয়াদ, সাব্বির, ফারদিন, সিফাত, স্বপন সহ, বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, তিতুদহ পুলিশ ফাড়ির ইনচার্জ, সুধিমহল ও গণমাধ্যমকর্মীগন।