বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য আধুনিক ও বিশ্বমানের শিক্ষক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়

2026-04-22T21:08:17+00:00
2026-04-22T21:08:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯:০৮ পিএম   (ভিজিট : ৪৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


 দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য আধুনিক ও বিশ্বমানের শিক্ষক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। 

২১ এপ্রিল ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ জমি অধিগ্রহণসহ একাডেমি প্রতিষ্ঠার প্রয়োজনীয় উদ্যোগ দ্রুত সম্পন্ন করতে কমিশনের সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন। ইউজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা ও ব্যবস্থাপনার মান উন্নয়নে এই উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে টোকেন মূল্যে জমি বরাদ্দ দিতে আগ্রহ প্রকাশ করেছেন বাকৃবি উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ আগ্রহের কথা জানান।

এ সময় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বাকৃবি প্রতিনিধি দলকে জানান, ইউজিসি বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের জন্য অস্থায়ী ক্যাম্পাসে চার মাসব্যাপী আবাসিক ফাউন্ডেশন প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে দুইটি ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রকল্প মেয়াদে মোট পাঁচ হাজার শিক্ষককে এ প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি আরও বলেন, উচ্চশিক্ষা খাতের অন্যতম ফ্ল্যাগশিপ এ প্রকল্পের আওতায় একটি স্থায়ী, আধুনিক বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার জন্য অর্থের সংস্থান রয়েছে। এ লক্ষ্যে বিভাগীয় শহরের নিকটবর্তী উপযুক্ত স্থান নির্বাচনের কাজ চলছে। বাকৃবির জমি প্রদানের আগ্রহকে তিনি অত্যন্ত ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, এ প্রস্তাবের মাধ্যমে ইউজিসি তার উদ্যোগ বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে গেল।

বাকৃবি উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, দেশের উচ্চশিক্ষা ও গবেষণার উন্নয়নে বাকৃবি সবসময় প্রয়োজনীয় উদ্যোগে উদার ভূমিকা পালন করেছে। এর আগে আধুনিক কৃষি ও মৎস্য গবেষণার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) জন্যও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থায়ীভাবে জমি বরাদ্দ দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, বাকৃবির গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যাপক (এগ্রিকালচারাল ইকোনমিকস) ড. মো. মোজাম্মেল হক, ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, জেনারেল সার্ভিসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক জাফর আহম্মদ জাহাঙ্গীরসহ অন্য কর্মকর্তারা।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy