প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯:০৮ পিএম (ভিজিট : ৫৩)

X
পার্টনার কংগ্রেস
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্সইন বাংলাদেশ এর আওতায় কৃষকদের নিয়ে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিঃ অনিন্দ্য গুহ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার উপ পরিচালক কৃষিবিদ শওকত হোসেন ভুইয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহানা পারভীন। এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলী আহমেদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।