প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১২:৩২ পিএম (ভিজিট : ২৭)

X
বেনাপোলে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
যশোরের বেনাপোলে ধানক্ষেত থেকে ইউনুস আলী (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সীমান্তবর্তী বড় আঁচড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইউনুস আলী ছোট আঁচড়া গ্রামের মৃত মস্তাব আলীর ছেলে। স্থানীয় কৃষকরা সকালে মাঠে কাজ করতে গিয়ে ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এতে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে নির্যাতনের পর হত্যা করেছে।
বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানান, নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ উদঘাটনে কাজ করছে তারা এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।