সোনাইমুড়ীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর সোনাইমুড়ীতে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পেয়ার হোসেন নামে একজন নিহত হয়েছে। তিনি উত্তর শাকতলা গ্রামের ডাক্তার আনোয়ার হোসেনের

2026-04-23T12:37:41+00:00
2026-04-23T12:37:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোনাইমুড়ীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১২:৩৭ পিএম   (ভিজিট : ৭৬)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

নোয়াখালীর সোনাইমুড়ীতে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পেয়ার হোসেন নামে একজন নিহত হয়েছে। তিনি উত্তর শাকতলা গ্রামের ডাক্তার আনোয়ার হোসেনের বড় ছেলে এবং নদনা বাজারের ফার্নিচার ব্যবসায়ী।

বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টা দিকে উপজেলার সতেরো মাইল নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

জানা যায়, সোনাইমুড়ী বাজার থেকে মোটরসাইকেল নিয়ে  বাড়ি ফিরছিলেন পেয়ার হোসেন। সোনাইমুড়ী-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সতেরো মাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক।

স্থানীয় কামাল হোসেন জানান, তিনি সোনাইমুড়ী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে হঠাৎ করেই বিকট শব্দ শুনতে পান। ফিরে গিয়ে দেখেন মোটরসাইকেল-সিএনজি এক্সিডেন্ট হয়। একজনের অবস্থা গুরুতর ছিলো। তার কিছুক্ষণ পরেি তিনি মারা যান। পরে খবর পেয়ে তার পরিবারের লোকজন লাশটি নিয়ে যায়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy