আড়াইহাজারে ইরি স্কিমের মুখ বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা, ২শ বিঘা জমির সেচ বন্ধ!

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি সেচ মেশিনের প্রধান ড্রেনের মুখ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রভাবশালী শামীম মোল্লা ও তার লোকজন।

2026-04-23T13:32:02+00:00
2026-04-23T13:32:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে ইরি স্কিমের মুখ বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা, ২শ বিঘা জমির সেচ বন্ধ!
আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১:৩২ পিএম   (ভিজিট : ৩৪)
আড়াইহাজারে ইরি স্কিমের মুখ বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা, ২শ বিঘা জমির সেচ বন্ধ!
X

আড়াইহাজারে ইরি স্কিমের মুখ বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা, ২শ বিঘা জমির সেচ বন্ধ!

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি সেচ মেশিনের প্রধান ড্রেনের মুখ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রভাবশালী শামীম মোল্লা ও তার লোকজন। ফলে গত দুদিন ধরে প্রায় ২শ বিঘা জমিতে সেচ কাজ বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্থ হচ্ছে প্রায় ২শ জন কৃষক। 

বুধবার (২২ এপ্রিল) এব্যাপারে সেচ মালিক আনোয়ার আলী তালুকদারের ছেলে মো. মাজহারুল ইসলাম বাদী হয়ে আড়াইহাজার থানায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সেচ প্রকল্পের মালিক আনোয়ার আলী তালুকদার দুঃখ প্রকাশ করে বলেন, আমি প্রায় ৪০ বছর ধরে এই সেচ মেশিন দিয়ে প্রায় ২০০ জন কৃষকের ২০০ বিঘা ইরি জমিতে সেচ প্রদান করে আসছি। কিন্তু মঙ্গলবার বিকেলে এলাকার প্রভাবশালী ও প্রয়াত শিল্পপতি রোকনউদ্দিন মোল্লার পুত্র শামীম মোল্লা তার কয়েকজন সন্ত্রাসী সহযোগিকে সঙ্গে নিয়ে.ধারালো অস্ত্র  স্স্ত্র নিয়ে  এসে সেচ মেশিনের প্রধান ড্রেনের মুখ সিমেন্ট দিয়ে বন্ধ করে দেয়। ফলে দুদিন ধরে ওই প্রকল্পের সেচ সরবরাহ বন্ধ রয়েছে। তিনি বলেন, যেখানে সরকার কৃষি খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সেখানে ২০০ বিঘা জমির সেচ কাজ বন্ধ করে দেয়া কৃষি খাতে বিরাট ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে তদন্তে যাওয়া আড়াইহাজার থানার এস আই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি তদন্তে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। বিষয়টি স্থানীয় ভাবে মিটিয়ে নেয়ার জন্য এলাকার গন্যমান্যরা দায়িত্ব নিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy