ওয়াসা প্রকল্পে মৃত্যুর ঘটনায় চমেকে ভাঙচুর, ৬ শ্রমিক আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সারাবাংলা

চট্টগ্রাম চমেক হাসপাতালে স্যুয়ারেজ প্রকল্পে দুই শ্রমিকের মৃত্যুর পর বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় ৬ শ্রমিককে আটক করেছে পুলিশ।

2026-04-23T13:41:18+00:00
2026-04-23T13:41:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ওয়াসা প্রকল্পে মৃত্যুর ঘটনায় চমেকে ভাঙচুর, ৬ শ্রমিক আটক
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১:৪১ পিএম   (ভিজিট : ১২৪)
ওয়াসা প্রকল্পে মৃত্যুর ঘটনায় চমেকে ভাঙচুর, ৬ শ্রমিক আটক
X

ওয়াসা প্রকল্পে মৃত্যুর ঘটনায় চমেকে ভাঙচুর, ৬ শ্রমিক আটক

চট্টগ্রামে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পে কাজ করার সময় মাটি ধসে দুই শ্রমিকের মৃত্যুর জেরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে উত্তেজনা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে।


আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৯টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিক্ষুব্ধ শ্রমিকরা কাচ ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জড়িতদের মধ্যে ছয়জনকে আটক করে।


এর আগে ভোর ৪টার দিকে নগরের আগ্রাবাদ অ্যাকসেস রোড এলাকায় স্যুয়ারেজ প্রকল্পের কাজ চলাকালে হঠাৎ মাটি ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন এবং আরও দুইজন আহত হন।


নিহত ও আহতদের চমেক হাসপাতালে আনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সহকর্মীদের মৃত্যুর খবরে ক্ষুব্ধ শ্রমিকরা জরুরি বিভাগের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান এবং একপর্যায়ে ভাঙচুরে জড়িয়ে পড়েন।


চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান, শ্রমিকদের সঙ্গে প্রকল্পের ঠিকাদারের লোকজনের বচসা থেকে পরিস্থিতি অবনতি ঘটে। ধাক্কাধাক্কির একপর্যায়ে জরুরি বিভাগের সামনের কাচ ভেঙে যায়।


পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে ছয়জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বর্তমানে হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।





  বিষয়:   চট্টগ্রাম হাসপাতাল ভাঙচুর  চমেক উত্তেজনা  শ্রমিক আটক  আগ্রাবাদ দুর্ঘটনা  স্যুয়ারেজ প্রকল্প 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy