কালিয়ায় পরিবারের সহযোগিতায় মাদকাসক্ত যুবকের দণ্ড

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের কালিয়া উপজেলার রামনগর গ্রামে মাদক সেবনের সময় এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে।

2026-04-23T16:20:52+00:00
2026-04-23T16:20:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিয়ায় পরিবারের সহযোগিতায় মাদকাসক্ত যুবকের দণ্ড
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৪:২০ পিএম   (ভিজিট : ৪৫)
মাদকাসক্ত যুবকের দণ্ড
X

মাদকাসক্ত যুবকের দণ্ড

নড়াইলের কালিয়া উপজেলার রামনগর গ্রামে মাদক সেবনের সময় এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম দ্বীন মন্ডল (২৫)। তিনি ওই গ্রামের কার্তিক মন্ডলের ছেলে।

বুধবার (২২ এপ্রিল) রাতে কালিয়া পৌরসভার রামনগর এলাকায় উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিন্নাতুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দ্বীন মন্ডলকে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতে  তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দকৃত আলামত ধ্বংস করা হয়।

তার বাবা কার্তিক মন্ডল বলেন, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন ওই যুবক। নেশার টাকার জন্য তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করতেন। এমনকি বাড়ির বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে নেশার খরচ চালাতেন। তার এমন কর্মকাণ্ড সহ্য করতে না পেরে বুধবার রাতে গাঁজা (মাদক) সেবনকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল ইসলামকে বিষয়টি অবগত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, পরিবারের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা সম্ভব হয়েছে। মাদক একটি পরিবারকে কীভাবে ধ্বংসের দিকে ঠেলে দেয়, এই ঘটনাই তার উদাহরণ। মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy