প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৪:৩২ পিএম (ভিজিট : ৬১)

X
ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রত্যন্ত দুধবাড়িয়া গ্রামের আনছার আলীর ছেলে মাসুদ রানা আপেলকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ এর১৫(১)ধারায় অভিযুক্ত করে ১লাখ টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ঘটনার সূত্রে জানা গেছে, উপজেলার দুধবাড়িয়া গ্রামের পুকুর মালিক মকবুল হোসেন গংদের কাছ থেকে একই গ্রামের আনছার আলীর ছেলে মাসুদ রানা আপেল পুকুর খননে কনট্র্যাক নিয়ে ভেকু মেশিন দিয়ে মাটি খনন করে বিক্রয় করে আসছিলেন।
বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রের ও সহকারী কমিশনার(ভূমি)মিজানুর রহমান সংবাদ পেয়ে উপজেলার দুধবাড়িয়া মাঠে গিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লংঘন করায় মাটি খননের অপরাধে ভ্রাম্যমান আদালত দিয়ে কনট্র্যাকটর মাসুদ রানা আপেল কে ১লাখ টাকা দন্ডাদেশ এবং খনন কাজে ব্যবহৃত যন্ত্রগুলো জব্দ করে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি)মিজানুর রহমান বলেন,বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লংঘন করে মাটি কাটার অপরাধে অভিযুক্তকে মাটি ব্যবসায়ীকে দন্ডাদেশ দেওয়া হয়েছে।