সিসিটিভিতে ছাত্রীকে নকল করতে দেখলেন শিক্ষক, অতঃপর...

মেহেরপুর প্রতিনিধি

সারাবাংলা

গাংনীর বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় নকলের অপরাধে এক ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার

2026-04-23T17:08:49+00:00
2026-04-23T17:08:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিসিটিভিতে ছাত্রীকে নকল করতে দেখলেন শিক্ষক, অতঃপর...
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৫:০৮ পিএম   (ভিজিট : ১৩২)
গাংনীর বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়
X

গাংনীর বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়

গাংনীর বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় নকলের অপরাধে এক ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার দায়ে কক্ষ পরিদর্শক ৩ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।  

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় এই বহিষ্কারাদেশ দেন ওই কেন্দ্রের ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুকুল ইসলাম। 

অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন তেঁতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান বসরী ও মিলন হোসেন এবং জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিলা নাসরিন।

বহিষ্কার ও অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

জানা গেছে, পরীক্ষা কেন্দ্র সিসিটিভি ক্যামেরায় মনিটর করছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওই ছাত্রীর কাগজপত্রের ফাইলের মধ্যে নকলের নমুনা পেয়ে ছুটে যান তিনি। ছাত্রীর কাছে নকল পেয়ে সঙ্গে সঙ্গেই  ওই পরীক্ষার্থীকে বহিষ্কার ও ৩ শিক্ষককে অব্যাহতি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy