বড়াইগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের বড়াইগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা

2026-04-23T17:51:40+00:00
2026-04-23T17:51:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বড়াইগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৫:৫১ পিএম   (ভিজিট : ৪৯)
জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন
X

জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের বড়াইগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। 

এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য দপ্তরের বাস্তবায়নাধীন এ কর্মসূচির উদ্বোধন করা হয়। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মলয় কুমার কুন্ডুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা: এটিএম শাফায়াত শামস্ রকি, ডা. ইফতেখারুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। আলোচনা সভায় বক্তারা বলেন, পুষ্টিহীনতা দূর করতে হলে সচেতনতার বিকল্প নেই। সুষম খাদ্য গ্রহণ, মা ও শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করা এবং জনসাধারণকে পুষ্টি বিষয়ে সচেতন করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, সরকারের নানা উদ্যোগের ফলে দেশে পুষ্টি পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে এখনও গ্রামীণ পর্যায়ে সচেতনতা বাড়ানো জরুরি। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান তারা।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy