মেঘনায় ভাবির অশ্লীল ছবি ছড়িয়ে ব্ল্যাকমেইল, দেবর গ্রেপ্তার

‎কুমিল্লা (মেঘনা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার মেঘনা উপজেলায় ভাবীর ছবি বিকৃত করে অশ্লীলভাবে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ।উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের

2026-04-23T19:09:35+00:00
2026-04-23T19:09:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেঘনায় ভাবির অশ্লীল ছবি ছড়িয়ে ব্ল্যাকমেইল, দেবর গ্রেপ্তার
‎কুমিল্লা (মেঘনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৭:০৯ পিএম   (ভিজিট : ১২০)
মেঘনায় ভাবির অশ্লীল ছবি ছড়িয়ে ব্ল্যাকমেইল, দেবর গ্রেপ্তার
X

মেঘনায় ভাবির অশ্লীল ছবি ছড়িয়ে ব্ল্যাকমেইল, দেবর গ্রেপ্তার

কুমিল্লার মেঘনা উপজেলায় ভাবীর ছবি বিকৃত করে অশ্লীলভাবে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের হিজলতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক হলেন ওই এলাকার ওহিদুজ্জামান রতন সরকারের ছেলে মো. আবু সাঈদ সরকার (২৪)।

‎পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত সাঈদ ভুক্তভোগীর স্বামীর আপন চাচাতো ভাই হওয়ায় পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এই পরিস্থিতি এড়াতে ভুক্তভোগী পাশ্ববর্তী দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। কিন্তু অভিযুক্ত সেখানে গিয়েও তাকে অনুসরণ করে বিভিন্ন সময় আপত্তিকর প্রস্তাব দিতে থাকেন।

‎ভুক্তভোগী প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত গোপনে তার ছবি সংগ্রহ করে তা বিকৃত ও অশ্লীলভাবে সম্পাদনা করেন। পরবর্তীতে এসব ‎ছবি বিভিন্ন আত্মীয়স্বজনের কাছে হোয়াটস্যাপ এবং ইমু নাম্বারে  ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মোটা অঙ্কের অর্থ দাবি করেন। দাবিকৃত অর্থ না পেয়ে গত বছরের ১০ নভেম্বর একাধিক নম্বর ব্যবহার করে ইমো ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভুক্তভোগীর পরিচিতদের কাছে অশ্লীল ছবি ও ভিডিও পাঠানো হয়।

‎এ ঘটনায় ভুক্তভোগী নারী পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে সাঈদকে গ্রেপ্তার করে। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়, যেখানে ভুক্তভোগীর বিকৃত ও অশ্লীল ছবি সংরক্ষণ ও আদান-প্রদানের প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

‎মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, সাইবার ও অনলাইনভিত্তিক অপরাধের ক্ষেত্রে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে কুমিল্লা আদালত এ পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy