রাঙামাটিতে জামায়াতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

রাঙামাটি প্রতিনিধি

আইন-আদালত

রাঙামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারি মোঃ রবিউল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে

2026-04-23T19:16:27+00:00
2026-04-23T19:16:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙামাটিতে জামায়াতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৭:১৬ পিএম   (ভিজিট : ১৪০)
রাঙামাটিতে জামায়াতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
X

রাঙামাটিতে জামায়াতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

রাঙামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারি মোঃ রবিউল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে এই মামলা করা হয়। রাঙামাটির বরকল উপজেলার ভুষণছড়া ইউনিয়নের হরিণা বাজারের ব্যবসায়ী মোজাম্মেল হক এই মামলাটি দায়ের করেন। মামলায় দুইজনকে আসামী করা হয়। 

তারা হলেন, বরকল উপজেলার দক্ষিণ এরাবুনিয়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মোঃ রবিউল ইসলাম(২৮) এবং অপর আসামী একই উপজেলার কলাবুনিয়া গ্রামের মোঃ আজিমুদ্দিনের ছেলে মোঃ নূর হোসেন (৩৪)। 

অভিযুক্ত মোঃ রবিউল ইসলাম বরকল উপজেলা জামাতের সেক্রেটারি বলে জানা গেছে। রবিউল ইসলাম হরিণার ব্যবসায়ী মোজাম্মেল হকের নিকট দশ লক্ষ টাকা চাঁদা দাবি করে বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে করা মামলায় (সাইবার পিটিশন নং-১৩৯/২০২৬) জানা যায়, বাদী ও ১নং আসামী একই এলাকার স্থায়ী বাসিন্দা, ২নং আসামীর বাড়ি লালমনিরহাট জেলায় হলেও দীর্ঘদিন ধরে বাদীর একই এলাকায় বসবাস করেন।

আসামীগণ দীর্ঘদিন ধরে বাদীর নিকট অন্যায় ও অনৈতিক দাবি করছিল। বাদী আসামীগণের অন্যায়, বেআইনী ও অনৈতিক দাবি প্রত্যাখান করায় আসামীগণ বিভিন্নভাবে বাদীর ব্যবসায়িক সুনাম ও পরিবারিক মান-সম্মান ক্ষুন্ন করে বাদীকে সমাজে হেয় প্রতিপন্ন করার হুমকি-ধমকি প্রদান করতে থাকে। বাদী আসামীগণের ক্রমাগত হুমকি ধমকির পরেও আসামীগনের অন্যায় ও বেআইনী দাবি মেনে না নেয়ায় তাকে ব্লাকমেইল করার অপচেষ্টা ও পায়তারা করে।

এরই ধারাবাহিকতায় বিগত ১৩/০৪/২০২৬ ইং তারিখ রাত থেকে মোঃ রবিউল ইসলাম ও মোঃ নুর হোসেন নিজ নিজ ফেসবুক আইডি থেকে মান হানিকর পোস্ট দিতে থাকে। যেখানে বাদীকে কখনো চোরাকারবারী, কখনো অবৈধ ব্যবসায়ী হিসেবে মন্তব্য করে। একইসাথে সীমান্তে প্লাস্টিক পণ্য, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন পণ্য পাচার  এবং অবৈধভাবে সেগুন কাঠ  পাচারের মিথ্যা অভিযোগ দিয়ে ফেসবুকে পোস্ট করেন। 

আসামীগণ বাদীর ব্যবসায়িক সুনাম ও পারিবারিক মান-সম্মান ক্ষুন্ন করার নিমিত্তে বাদীর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুক আইডিতে বিভিন্ন মিথ্যা তথ্য প্রচার করে ব্লেকমেইল করছে। বিষয়টি নিয়ে বাদী আসামীগণের সাথে যোগাযোগ করে কারণ জানতে চায়লে আসামীগণ জানান যে, তাদের দাবি মোতাবেক ১০, লক্ষ টাকা চাঁদা না দিলে ভবিষ্যতে আরো নামে-বেনামে ফেসবুক আইডি খুলে একই রকম পোস্ট করে তার ব্যবসায়িক ও সামজিক এবং পারিবারিক সুনাম, মান-সম্মান ক্ষুন্ন করবে। 

বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক কাজী মিজানুর রহমান মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এদিকে মামলা দায়েরের বিষয়টি আসামীদ্বয় জানার পর তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং তাকে নানাভাবে হুমকি ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন বাদী মোজাম্মেল হক। নিজের নিরাপত্তা চেয়ে তিনি বরকল থানায় সাধারণ ডায়েরী করেন। 

বরকল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, মোজাম্মেল হক নিজের নিরাপত্তার জন্য সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি তদন্তের পর আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy