প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৬:০৬ পিএম (ভিজিট : ৩০৪)

X
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত র্যালি
পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বর্ণিভর বাংলাদেশ- স্লোগানে কুড়িগ্রামের ফুলবাড়ীতে র্যালি, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করেন ফুলবাড়ী ইউএনও দিলারা আকতার।
এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা নরদেব রায়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ চন্দন কুমার সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, ডাঃ ফেরদোসী খাতুন, ডাঃ আব্দুল্লাহ আল নাহিদ বুলবুল, বিএনপিনেতা সামসুজ্জামান হাসু, জামায়াতনেতা মাওলানা আব্দুর রহমান, এনসিপিনেতা নাজমুল ফেরদৌস লাভলু।
এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক জাকারিয়া মিঞা, ইসলামকি ফউন্ডেশণের ফিল্ড সুপাভাইজার রাশেদুল ইসলাম প্রামাণিক, ব্রাক স্বাস্থ্য কর্মসূচীর মোখলেছুর রহমান, টিএমএসএস-এর পুষ্টিবিদ ওমর ফারুকসহ আরও অনেকে। অনুষ্ঠানে সার্বিক বিষয়ে নজরদারী করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা তাজুল ইসলাম।
বক্তারা পুরো সপ্তাহ ধরে পুষ্টি বিষয়ক মতবিনিময় সভাসহ পুষ্টি সচেতনতা বিষয়ক কার্যক্রমে অংশগ্রহণ করা, মসজিদে জুম্মার নামাজে পুষ্টি বিষয়ক আলোচনা করার উপরে মত দেন। এছাড়াও গর্ভবতী নারীদের পুষ্টিকর খাবার গ্রহণের গুরুত্ব আরোপ করেন। যে সন্তান মায়ের পেটে পুষ্টিকর খাবার পাবে সেই সন্তান অপুষ্টিতে ভুগবেনা।
শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অস্বাস্থ্যকর খাবার জতীয়পন্য প্রকাশ্যে বিক্রির বন্ধ করার উপরও গুরুত্ব তাৎপর্যপূর্ণ বক্তব্যও তুলে ধরেন বক্তারা। তাদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অস্বাস্থ্যকর খাবার জতীয়পন্য কোমলমতি শিক্ষার্থীরা খেয়ে অপুষ্টিতে ভোগাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।