মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

রাজধানী

জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন

2026-04-23T20:19:35+00:00
2026-04-23T20:19:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৮:১৯ পিএম   (ভিজিট : ১৬২)
সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রিহ্যাব নেতৃবৃন্দের
X

সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রিহ্যাব নেতৃবৃন্দের

জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর নবনির্বাচিত নেতৃবৃন্দ।

বৃহষ্পতিবার দুপুরে মতিঝিলস্থ তার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এমপির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকতুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ.এফ.এম উবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে দেশের আবাসন খাতের বিদ্যমান পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রিহ্যাব প্রেসিডেন্ট উল্লেখ করেন, আবাসন খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং প্রায় ২০০টিরও বেশি খাতের সঙ্গে এর প্রত্যক্ষ ও পরোক্ষ সংযোগ রয়েছে। ফলে এই খাতকে গতিশীল রাখতে সময়োপযোগী নীতিমালা, সহজ ঋণ সুবিধার প্রয়োজন।

এ সময় এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর কাছে আবাসন খাতের উন্নয়ন ও সমস্যা সমাধানে সহযোগিতা কামনা করেন রিহ্যাব নেতারা। তারা আশা প্রকাশ করেন, সংসদ সদস্য হিসেবে তিনি সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা রাখবেন এবং নীতিনির্ধারণী পর্যায়ে আবাসন খাতের স্বার্থ তুলে ধরবেন।

এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু আবাসন খাতের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের উন্নয়ন ও নগরায়ণে এই খাতের ভূমিকা অপরিসীম। তিনি রিহ্যাব নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন যে, আবাসন খাতের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে তিনি আন্তরিকভাবে কাজ করবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে সরকার ও নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করবেন।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy