প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯:১৪ পিএম (ভিজিট : ৩৬৯)

X
আলোচনা সভা
টাঙ্গাইলের ভূঞাপুরে "বিকাশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর" ৪৭ বছর পূর্তি ও ৪৮ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে বিকাশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিকাশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক বদিউজ্জামান খানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাব্বির রহমান, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি শাহ আলম প্রামানিক, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান তরফদার বাবু, শিক্ষক নেতা তসলিমুল ইসলাম রিপন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, উদীচী শিল্প গোষ্ঠীর সভাপতি হাসান সায়োরার লাভলু, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সম্পাদক ইব্রাহীম ভূঁইয়া, সাংবাদিক আনোয়ার হোসেন বকুল, অর্থ সম্পাদক কোরবান আলী তালুকদার, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রবি প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাদু পরিবেশন করা হয়।