প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯:৩৭ পিএম (ভিজিট : ১০৮)

X
সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান
বাল্যবিবাহ ও শিশুশ্রমের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়াতে নীলফামারীর পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া প্রোগ্রামের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাল্যবিবাহের কুফল নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। যমুনেশ্বরী শিশু সংগঠনের সদস্যরা নাটিকার মাধ্যমে অল্প বয়সে বিয়ের কারণে শিক্ষাজীবন ব্যাহত হওয়া, মাতৃস্বাস্থ্য ঝুঁকি এবং পারিবারিক অস্থিরতার বাস্তব চিত্র তুলে ধরেন। নাটিকাটি উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
প্রধান অতিথির বক্তব্যে পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম তালুকদার বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি শুধু একটি মেয়ের জীবন নয়, পুরো সমাজের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম খুবই সময়োপযোগী।”
সভাপতির বক্তব্যে নীলফামারী এরিয়া অফিসের সিনিয়র ম্যানেজার অনুকূল চন্দ্র বম্মন বলেন, “শিক্ষার্থীদের সচেতন করাই বাল্যবিবাহ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। আজকের এই আয়োজন তাদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে। সেই সাথে শিশুশ্রমেরও কথা তুলে ধরেন।
প্রোগ্রাম অফিসার মৈত্রী স্লাল বলেন, “মেয়েদের শিক্ষার বিকল্প নেই। বাল্যবিবাহ বন্ধ করতে হলে পরিবার ও সমাজকে একসাথে কাজ করতে হবে।”