কিভাবে ধসে পড়ল রানা প্লাজা, কী ঘটেছিল সেদিন?

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইতিহাসের সবচেয়ে বড় এবং ভয়াবহ শিল্প দুর্ঘটনার নাম রানা প্লাজা ধস। ২০১৩ সালের ২৪ এপ্রিল, সাভারের একটি আটতলা

2026-04-24T15:37:21+00:00
2026-04-24T15:37:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কিভাবে ধসে পড়ল রানা প্লাজা, কী ঘটেছিল সেদিন?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৩:৩৭ পিএম   (ভিজিট : ১৯১)
রানা প্লাজা
X

রানা প্লাজা

ইতিহাসের সবচেয়ে বড় এবং ভয়াবহ শিল্প দুর্ঘটনার নাম রানা প্লাজা ধস। ২০১৩ সালের ২৪ এপ্রিল, সাভারের একটি আটতলা ভবন মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে। ভবনের ভেতরে তখন কয়েক হাজার পোশাক শ্রমিক কাজ করছিলেন। 

নিহত হন এক হাজার ১৩৬ জন, আহত হন আরও কয়েক হাজার। ওই ঘটনায় কেবল বাংলাদেশ নয়, কেঁপে উঠেছিল সারা বিশ্ব।

এক যুগ পেরিয়ে গেলেও রানা প্লাজার ধস এখনো একটি প্রশ্ন হয়ে রয়ে গেছে—কীভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটলো? কারা দায়ী ছিলেন? আর এত বছর পরও কেন ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পেলেন না? কী ঘটেছিল সেদিন?

২৪শে এপ্রিল ২০১৩, বুধবার, সকাল আটটা ৪৭
ভেতরে থাকা কয়েক হাজার শ্রমিক নিয়ে ধসে পড়লো সাভারের রানা প্লাজা নামের নয় তলা ভবনটি। এসময় সামনের মহাসড়ক পুরোটাই ধুলোয় ঢাকা পড়ে যায়।

শুরু হয় ভেতর থেকে প্রাণ নিয়ে বেরিয়ে আসা শ্রমিকদের আর্ত চিৎকার। ওই সময় মোবাইল ফোনের ক্যামেরায় সেই চিত্র ধারণ করেন একজন পথচারী। ভিডিওটি পরবর্তীতে বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল সময় টেলিভিশনে প্রচারিত হয়।

মাত্র কয়েক সেকেন্ডের সেই শ্বাসরুদ্ধকর ঘটনা বাইরে থেকে প্রত্যক্ষ করেছিলেন রানা প্লাজার ঠিক সামনেরই এক টি-স্টলের মালিক আব্দুল হামিদ ব্যাপারী।

নয়টা বাজার ১৩ মিনিট বাকী আছে। বিল্ডিংটা একটা মোচড় খেয়ে ফট করে তিন সেকেন্ডের মধ্যে পড়ে গেল। তারপর ধুলায় অন্ধকার হয়ে গেল। কিছুই আর দেখি না। আমার দুই হাত, চোখ-মুখ ধুলায় মেখে গেছে। পাঁচ মিনিট পরে আমি দৌড়ে পাশের চারতলা ভবনে ছাদে উঠে যাই, সেখানে আমার ছেলে ছিল।

এর পরের ঘটনাগুলো দ্রুতই ঘটতে থাকে। উদ্ধার অভিযানের নেতৃত্বে চলে আসে সেনাবাহিনী। তাদের সাথে দমকল, পুলিশ এবং বহু অপেশাদার স্বেচ্ছাসেবক যােগ দেন।

একের পর এক বের হতে থাকে মৃতদেহ। প্রাথমিকভাবে তাদের নিয়ে যাওয়া হয় সাভার অধরচন্দ্র মডেল হাই স্কুলের বারান্দা, মেঝেতে আর খেলার মাঠে। আহতদের জায়গা হতে থাকে রানা প্লাজার অদূরের বেসরকারি হাসপাতাল এনাম মেডিকেল কলেজে।

প্রতিদিনই বাড়তে থাকে লাশের স্তুপ। আর কমতে থাকে জীবিতদের উদ্ধার করবার আশা।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy