মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের জমি দখলমুক্ত করতে আল্টিমেটাম

মনোহরদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ডিগ্রি কলেজের রেজিস্ট্রিকৃত জমি দখলমুক্ত করতে দখলদারদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।সরেজমিনে গিয়ে

2026-04-24T16:58:57+00:00
2026-04-24T16:58:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের জমি দখলমুক্ত করতে আল্টিমেটাম
মনোহরদী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৪:৫৮ পিএম   (ভিজিট : ২৯৩)
খিদিরপুর ডিগ্রি কলেজ
X

খিদিরপুর ডিগ্রি কলেজ

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ডিগ্রি কলেজের রেজিস্ট্রিকৃত জমি দখলমুক্ত করতে দখলদারদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। 
সরেজমিনে গিয়ে জানা যায়, খিদিরপুর কলেজের নামে রেজিস্ট্রিকৃত প্রায় সোয়া ৭৬ শতক জমি দীর্ঘদিন ধরে কয়েকজন ব্যক্তি অবৈধভাবে দখল করে রেখেছে। তারা সেখানে স্থাপনা নির্মাণ করে ভোগদখল চালিয়ে  আসছে। 

এ বিষয়ে একাধিকবার মৌখিকভাবে দখলদারদের জমি ছেড়ে দিতে বলা হলেও তারা তা উপেক্ষা করে।   

পরবর্তীতে গত ২০ এপ্রিল কলেজ কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করে।এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার ও খিদিরপুর ডিগ্রি কলেজ গভর্নিং কমিটির সভাপতি এম এ মুহাইমিন আল জিহানের নির্দেশনায় বুধবার দুপুরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজিম উদ্দীনের নেতৃত্বে প্রভাষকবৃন্দ, শিক্ষার্থী ও এলাকাবাসী ঘটনাস্থলে যান।

এ সময় তারা অভিযোগ কারীদের অবৈধ স্থাপনা অপসারণ করে জমি ছেড়ে দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম প্রদান করেন।৷ 

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিয়াউল আশরাফ সেলিম,খিদিরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও অত্র কলেজর প্রভাষক আকরাম হোসেন বকুল,সমাজ-সেবক আকরাম হোসেন মানিক,সিদ্দিকুর রহমানসহ কলেজের অন্যান্য প্রভাষকবৃন্দ, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কলেজ কর্তৃপক্ষ জানান, নির্ধারিত সময়ের মধ্যে জমি দখলমুক্ত না করলে প্রশাসনের সহায়তায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy