টঙ্গিবাড়ীতে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের আটিগাও গ্রামে গরুর ঘাস খাওয়া নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা

2026-04-24T17:01:52+00:00
2026-04-24T17:01:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গিবাড়ীতে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৫:০১ পিএম   (ভিজিট : ৪৭৯)
নারী ইউপি সদস্যসহ আহত ১০
X

নারী ইউপি সদস্যসহ আহত ১০

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের আটিগাও গ্রামে গরুর ঘাস খাওয়া নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ইউপি সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। 

আহতরা হলেন হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য হাজেরা বেগম, তার স্বামী সালাউদ্দিন তফদার, ছেলে সারজিল, শাকিল ও জামাতা আমির সরদার। অপরপক্ষের আহতরা হলেন মজিবুর খান, নিজাম খান, ভুট্টু খা, নাজির মোল্লা ও রাবেয়া বেগম। 

জানা যায়, আটিগাও গ্রামে গত সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় সালাউদ্দিন তফদারের ছেলে শাকিল  তফদার তাদের পালিত  গরু মাঠ থেকে বাড়িতে আনার সময় একটি গরু পার্শ্ববর্তী ভুট্টু খানের জমির ঘাস খেয়ে ফেলে। পরে সেসময়  ভুট্টু খান ওই গরুটিকে কুপিয়ে জখম করে। পরবর্তীতে এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরদিন সকালে ভুট্টু খান গংদের ট্রলি গাড়ি সালাউদ্দিন তফদারদের জমির উপর দিয়ে যাওয়ার সময় তারা বাধা দেয় পরে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে মারামারিতে রুপ। মারামারিতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। 

পরে এলাকাবাসীর সহায়তায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে আহত ইউপি সদস্য  হাজেরা বেগম ২৩ শে এপ্রিল বৃহস্পতিবার বিকালে দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধিকে জানান, আমাদের গরু ভুট্টু খান গংদের জমিতে গেলে সে গরুর উপর হামলা করে। পরদিন তাদের গাড়ি আমাদের জমির উপর দিয়ে যাতায়াতে বাধা দিলে তারা পরিকল্পিত ভাবে ১০/১২ জন মিলে আমাদের উপর হামলা করে। এতে আমাদের পক্ষের বেশ কয়কজন আহত হয়। 

অপরদিকে অভিযোগ অস্বীকার করে ভুট্টু খান এর পক্ষ থেকে নাজির মোল্লা বলেন, হাজেরা মেম্বার এর স্বামী সালাউদ্দিন তফদার ও তাদের লোকজন পরিকল্পিত ভাবে আমাদের কে মারধর করে। গরুর উপর হালকা আঘাত করা হয় এইজন্য আমরা দু:খ প্রকাশও করি৷ তারপরও তারা আমাদের উপর পরিকল্পিত ভাবে হামলা করে।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল হক ডাবলু বলেন এক পক্ষ মামলা করেছে আসামীদের  গ্রেফতারের চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy