মানবিক মানুষ স্বাস্থ্যসেবা দিতে পারে: ডা: মুজিবুর রহমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মানবিক মানুষ হলে স্বাস্থ্যসেবা দিতে পারে। নিজের জন্য চিন্তা না করে সমাজের জন্য দেশের জন্য কাজ করেন একজন

2026-04-24T18:28:59+00:00
2026-04-24T18:28:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মানবিক মানুষ স্বাস্থ্যসেবা দিতে পারে: ডা: মুজিবুর রহমান
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৬:২৮ পিএম   (ভিজিট : ২৩৯)
ডা: মুজিবুর রহমান
X

ডা: মুজিবুর রহমান

মানবিক মানুষ হলে স্বাস্থ্যসেবা দিতে পারে। নিজের জন্য চিন্তা না করে সমাজের জন্য দেশের জন্য কাজ করেন একজন মানবিক মানুষ। সঠিক নিয়মে সেবা প্রদান করা একটি প্রতিষ্ঠানের নৈতিক দায়িত্ব। সেবামূলক প্রতিষ্ঠানে কার্যক্রম যেন বানিজ্যিক প্রতিষ্ঠানে কখনো রূপ না নেয়। স্বাস্থ্যসেবা নিতে আসা সাধারণ মানুষ তার অধিকার বুঝে পায় সেদিকে দৃষ্টি রেখে সেবা সেন্টার খোলা রাখতে হবে। 

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের মৌচাক বাস স্টেশন এলাকায় আল জাকির ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ও  নারায়ণগঞ্জ ড্যাব এর সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা: মুজিবুর রহমান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

এসময় তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলায় বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির আরো এক নতুন সদস্য জন্ম নিল আল জাকির ডায়াগনস্টিক সেন্টার। নতুন ও উন্নতমানের যন্ত্রের সাহায্যে এই ডায়াগনস্টিক সেন্টার স্বাস্থ্যসেবা নিতে আসা সাধারণ মানুষ পাবেন বলে তিনি আশাবাদী। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে আল জাকির ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান হাকিম মাওলানা জাকির হোসেন সভাপতিত্ব করেন। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নারায়ণগঞ্জ জেলা সভাপতি মোঃ শাহআলম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ  প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন যুগ্ম সম্পাদক মোঃ কবির হোসেন,  কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির,  বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সিদ্ধিরগঞ্জ থানা প্রধান উপদেষ্টা মোঃ আসলাম হোসেন, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নারায়ণগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল ইসলাম স্বপন, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সিদ্ধিরগঞ্জ থানা উপদেষ্টা মোঃ হাবিবুর রহমান হাবিবসহ স্হানীয়  গন্যমান্য ব্যাক্তিবর্গ।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy