কয়েক ঘণ্টার মধ্যেই নিষিদ্ধ ছাত্রলীগের তিন ঝটিকা মিছিল!

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে তিনটি ঝটিকা মিছিল হয়েছে। একটি মিছিল থেকে পুলিশ ছয় জনকে গ্রেপ্তার করেছে।

2026-04-24T19:02:20+00:00
2026-04-24T19:02:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কয়েক ঘণ্টার মধ্যেই নিষিদ্ধ ছাত্রলীগের তিন ঝটিকা মিছিল!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৭:০২ পিএম   (ভিজিট : ৮৮)
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
X

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে তিনটি ঝটিকা মিছিল হয়েছে। একটি মিছিল থেকে পুলিশ ছয় জনকে গ্রেপ্তার করেছে। অপর দুটি মিছিলের ঘটনায় তিনজন গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। 

আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকালে মেহেদিবাগ, দুপুরে পলোগ্রাউন্ড এলাকা এবং ২ নম্বর ষোলশহর কর্ণফুলী মার্কেটের সামনে থেকে মিছিলগুলো বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিন বলেন, সবাই যখন জুমার নামাজ পড়তে গেছে তখন পলোগ্রাউন্ড স্কুলের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেন। কয়েক সেকেন্ডের সেই মিছিল শেষ হওয়ার আগেই আমাদের টহল টিম হানা দিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

শুক্রবার সকালের মিছিলটি এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারে মিছিলটি বের করা হয় এবং সেটি মেডিক্যাল সেন্টার থেকে গোলপাহাড় এসে শেষ হয়। মিছিলের শুরু এবং শেষ দুটিই পাঁচলাইশ থানার সীমানায়।

একটি ভিডিওতে দেখা যায়, ২ নম্বর ষোলশহর কর্ণফুলী কাঁচাবাজারের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেন। মিছিলটি কাঁচাবাজারের দিক থেকে ষোলশহর মোড়ের দিকে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান পাঁচলাইশ থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

পাঁচলাইশ থানার ওসি জাহিদুর রহমান বলেন, সকালে মিছিল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পাওয়া গেছে। আমাদের অভিযান অব্যাহত আছে। নিষিদ্ধ সংগঠনের কোনো তৎপরতা চলতে দেওয়া হবে না।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy