তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

তালা উপজেলায় সাম্প্রতিক অ্যাম্বুলেন্স ব্যবহারের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে হাসপাতালের আরএমও ডাঃ খালিদ হাসান নয়নকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত

2026-04-24T19:08:49+00:00
2026-04-24T19:08:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৭:০৮ পিএম   (ভিজিট : ৪৮৭)
ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার
X

ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার

তালা উপজেলায় সাম্প্রতিক অ্যাম্বুলেন্স ব্যবহারের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে হাসপাতালের আরএমও ডাঃ খালিদ হাসান নয়নকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, ঘটনাটিকে বিকৃতভাবে উপস্থাপন করে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে।

জানা যায়, সোমবার রাতে তালা হাসপাতাল থেকে দুইজন মুমূর্ষু রোগী নিয়ে দুটি অ্যাম্বুলেন্স—একটি সরকারি ও অপরটি ব্যক্তিমালিকানাধীন—সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে পাটকেলঘাটার শাকদহ ব্রিজ এলাকায় ব্যক্তিমালিকানাধীন অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে। এ সময় রোগীদের জীবনঝুঁকি বিবেচনায় দ্রুত সিদ্ধান্ত নিয়ে অপর অ্যাম্বুলেন্সের সহযোগিতায় উভয় রোগীকে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হয়।সংশ্লিষ্টদের মতে, পুরো বিষয়টি ছিল একটি জরুরি মানবিক উদ্যোগ, যেখানে রোগীর জীবন রক্ষাই ছিল একমাত্র অগ্রাধিকার।

এ ঘটনায় তালা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. খালিদ হাসান নয়নকে জড়িয়ে যে অভিযোগ তোলা হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তার ঘনিষ্ঠজন ও সহকর্মীরা। তাদের ভাষ্য, একটি চক্র তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে আংশিক ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে।

এ বিষয়ে ডা. খালিদ হাসান নয়ন বলেন,তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। দুটি অ্যাম্বুলেন্সেই তখন মুমূর্ষু রোগী ছিল। একটি গাড়ি বিকল হয়ে পড়ায় রোগীদের জীবন রক্ষার স্বার্থে দ্রুত ব্যবস্থা নিতে হয়েছে। এখানে ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না—শুধু মানবিক দায়িত্ববোধ থেকেই কাজটি করা হয়েছে।

তিনি আরও বলেন, কিছু ভূইফোড় অনলাইন পোর্টাল যাচাই-বাছাই ছাড়াই আমার নাম জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে, যা আমাকে সামাজিকভাবে হেয় করার একটি অপচেষ্টা। আমি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানাই।”

স্থানীয় সচেতন মহলের একটি অংশও মনে করছে, যাচাই ছাড়া সংবাদ প্রকাশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং একটি গুরুত্বপূর্ণ সেবাখাতের প্রতি আস্থা ক্ষুণ্ন করছে। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy