ঝিনাইগাতীর বেড়িবাঁধের স্থায়ী সমাধান চাইলেন মাহমুদুল হক
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৭:১৪ পিএম (ভিজিট : ২৫৩)

X
মাহমুদুল হক
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার পাহাড়ি এলাকায় বন্য হাতি মানুষের যুদ্ধ ও মহারশি নদীর বেড়িবাঁধের স্থায়ী সমাধান চেয়ে মহান জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য রেখেছেন শেরপুর তিন আসনের নব নির্বাচিত ৪ বারের এমপি মাহমুদুল হক রুবেল |
তিনি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভারতের মেঘালয় রাজ্য ঘেষা সীমান্ত এলাকায় বিস্তির্ণ পাহাড়ি অঞ্চলে বন্যহাতির অত্যাচারে জানমাল সহ কৃষি ফসলের ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা | বন্য হাতির আক্রমন থেকে রক্ষা পেতে ১৯৯১ সাল থেকে শুরু হয়ে দীর্ঘদিন সিমান্তবাসী হাতির সাথে যুদ্ধ করে আসছে | আজও স্থায়ী ভাবে সমাধানের কোন কার্যক্রম গ্রহণ না করার ফলে মানুষের মধ্যে প্রধান দাবি হিসাবে মুখ্য বিষয় হয়ে উঠেছে | অপর দিকে বর্ষা মৌসুমে ঝিনাইগাতী উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া মহারশি নদীর আকস্মিক বন্যায় প্রতিবছর ধানের আবাদ সহ ব্যবসা বাণিজের ও বাড়ি ঘরে পানি প্রবেশ করে ভয়াবহ ক্ষতি সাধিত হয়ে থাকে | রাক্ষসী বন্যায় জান মালসহ ক্ষতিগ্রস্থ মানুষরা আজও পুষিয়ে নিতে পারে নাই | মানুষের আহাজারিতে আকাশ বাতাশ ভারি হয়ে উঠে | পানি উন্নয়ন বোর্ড থেকে নদীর পূর্ব পার্শে দায়সারা ভাবে মেরামত করা হলেও তা কাজে আসেনি | এবারও কাজ করা হয়েছে ভয়াবহ বন্যার ধাক্কায় টিকতে পারে কি না এটাই এখন দেখার বিষয় | নদীর পশ্চিমে ভূমি অফিসের রাস্তায় কোন মাটি ভরাটের কাজ না হওয়ার ফলে এবার বর্ষা মৌসুমে মহারশি নদীর পানি প্রবেশ করলে ঝিনাইগাতী বাজার সহ ব্যবসায়ী ও বসবাসকারীদের ভয়াবহ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে |
শেরপুর তিন আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ছিল ঝিনাইগাতীর সমস্যা সমাধানের | সেই প্রতিশ্রুতি মোতাবেক জাতীয় সংসদে উত্থাপন করার জন্যে ভূক্তভোগী জনসাধারণ সংসদ সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অতি দ্রুত সমস্যা বাস্তবায়নের জন্যে জোর দাবি জানিয়েছেন |