
X
এমপি আবুল হোসেন খান
স্মার্ট বাকেরগঞ্জ বিনির্মাণে একধাপ এগিয়ে পরিবর্তনের কান্ডারি এখন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, এমনটাই ধারণা বাকেরগঞ্জ বাসীর।
স্মার্ট বাকেরগঞ্জ বিনির্মাণে বাকেরগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান,এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে তিনি অত্যন্ত আন্তরিকতা ও দায়িত্ববোধের সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, গুরুত্বপূর্ণ খালসমূহ পুনঃখনন, জরাজীর্ণ সড়কসমূহের সংস্কার, একটি আধুনিক ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠা, নতুন ব্রিজ নির্মাণ এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নসহ নানামুখী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে তিনি প্রতিনিয়ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সরাসরি যোগাযোগ করছেন এবং বিভিন্ন দপ্তরে গিয়ে প্রয়োজনীয় তদবির চালিয়ে যাচ্ছেন।
এছাড়াও, সংসদ অফিসের মাধ্যমে সম্মানিত মন্ত্রী মহোদয়দের নিকট নিয়মিত ডিও লেটার প্রেরণ করে এলাকার উন্নয়নের প্রয়োজনীয় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরছেন। তার এই আন্তরিক প্রচেষ্টা ইতোমধ্যেই সংশ্লিষ্ট মহলে ইতিবাচক সাড়া ফেলেছে এবং বিভিন্ন প্রকল্প অনুমোদনের প্রক্রিয়াও এগিয়ে চলছে।
আশা করা যাচ্ছে, অতি শীঘ্রই এই সকল উন্নয়নমূলক কার্যক্রম বাস্তব রূপ লাভ করবে এবং বাকেরগঞ্জবাসী তার সুফল ভোগ করতে পারবে। ইনশাআল্লাহ, একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সুখী সমৃদ্ধ আগামীর বাকেরগঞ্জ গড়ে তুলতে এই উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাননীয় সংসদ সদস্য নিরলস প্রচেষ্টা ও দায়িত্বশীলতার একটি স্পষ্ট প্রমাণ। তিনি আজ শুক্রবার বাকেরগঞ্জ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামীর বাংলাদেশ বিনির্মাণে গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেন এবং বাকেরগঞ্জ ০৬ আসনে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান মাদক, সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বলেন বাকেরগঞ্জ উপজেলার মানুষ অত্যন্ত সান্তীপ্রিয় কেউ অসান্তি তৈরি করলে তাকে ছাড় দেয়া হবে না।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার। বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ , ওসি তদন্ত আব্দুল সালাম মোল্লা, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসিরউদ্দিন জোমাদ্দার ও সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, কবাই বিএনপির সভাপতি মোঃ কামরুল হাসান রুবেল, কলশকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আরিফুল করিম দুলাল, উপজেলা যুবদলের সভাপতি এনায়েত হোসেন খান বিপু সহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।