মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মোরেলগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের মোরেলগঞ্জে ৯নং বলইবুনিয়া ইউনিয়নে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ এর আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্ধোধন

2026-04-24T21:10:16+00:00
2026-04-24T21:10:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মোরেলগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৯:১০ পিএম   (ভিজিট : ১৬১)
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
X

ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বাগেরহাটের মোরেলগঞ্জে  ৯নং বলইবুনিয়া ইউনিয়নে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ এর আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্ধোধন করা  হয়েছে।

শুক্রবার বিকেলে ড. খলিলুর রহমান কলেজ মাঠে খেলায় অংশগ্রহণ করেন জেসিডি ফেন্ডেস ক্লাব বনাম মোংলা মর্নিং স্পোডিং ক্লাব।

অনুষ্ঠানে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ এর সভাপতি মোঃ আলমগীর হোসেন মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলইবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান ফকির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের বলইবুনিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মঞ্জুরুল আলম খান, বিশিষ্ট সমাজ সেবক মাষ্টার মোঃ নুরুজ্জামান শেখ, বিশিষ্ট ক্রীড়াবিদ আফজাল হোসেন হাওলাদার, বলইবুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এইচ.এম.ইদুল হোসেন, সহ-সভাপতি মোঃ নাসিরুল আলম শিকদার, সাংগঠনিক সম্পাদক মাস্টার মোঃ শাহ্ আলম সরদার, মোরেলগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক  দেওয়ান সোহেল রানা।

অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ এর সাধারণ সম্পাদক  মোঃ রুহুল আমিন শেখ,এ সময় আরও উপস্থিত ছিলেন,আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ এর উপজেলা সাধারণ সম্পাদক মো. মোস্তাকিমবিল্লাহ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান সোহেল  রানা। খেলাটি পরিচালনার দায়িত্ব ছিলেন রোকনুজ্জামান উজ্জ্বল।

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের প্রতিনিধিরা বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু বিনোদনই নয়, এটি যুব সমাজকে মাদক, কিশোর গ্যাং এবং মোবাইল আসক্তি থেকে দূরে রাখে। এই এলাকার তরুণদের প্রতিভাকে বিকশিত করতে এবং সুস্থ সামাজিক পরিবেশ ধরে রাখতে  আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ এর কার্যক্রম অব্যাহত রাখা একান্ত প্রয়োজন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy