শুধু ডিজেলচালিত বাসের ভাড়া বাড়বে: সড়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, দেশে শুধু ডিজেলচালিত বাসের ভাড়া বাড়ানো হবে। গ্যাসচালিত বাসে বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

2026-04-25T10:21:14+00:00
2026-04-25T10:21:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গ্যাসচালিত পরিবহনে অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা : সড়কমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১০:২১ এএম   (ভিজিট : ১১১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘শুধু ডিজেলচালিত বাসেই ভাড়া বাড়বে, গ্যাসচালিত পরিবহন বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে। তেলের দামের সঙ্গে বাস ভাড়া সমন্বয় করা হয়েছে। যদি তেলের দাম আবার কমে যায়, কোনো আলোচনা ছাড়াই ভাড়া কমে যাবে। তবে শুধু ডিজেলচালিত বাসেই ভাড়া বাড়বে, গ্যাসচালিত পরিবহনে ভাড়া বাড়বে না।

আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শেখ রবিউল আলম বলেন, ‘তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো চাপ নেই। সরকার উপায় না পেয়ে তেলের দাম সমন্বয় করেছে।’

দাম বাড়ানোর কারণ হিসেবে তিনি বলেন, ‘পাচার ও ভর্তুকি এড়াতেও সরকার তেলের দাম বাড়ানোর পদক্ষেপ নিয়েছে।

অটোরিকশা প্রসঙ্গে সড়কমন্ত্রী বলেন, ‘রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে অটোরিকশার দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করা হবে। ধাপে ধাপে প্রধান সড়ক থেকে অটোরিকশা বন্ধ করার চেষ্টা করা হবে।’




  বিষয়:   তেলের দাম  বাস ভাড়া  শেখ রবিউল আলম  সড়ক পরিবহন মন্ত্রী  বিআইডব্লিউটিএ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy