রাতের আঁধারে কৃষিজমির মাটি লুট, এক্সক্যাভেটর জব্দ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের আঁধারে অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের অভিযোগে একটি এক্সক্যাভেটর জব্দ করেছে পুলিশ। এর আগে

2026-04-25T11:41:56+00:00
2026-04-25T11:41:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাতের আঁধারে কৃষিজমির মাটি লুট, এক্সক্যাভেটর জব্দ
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১১:৪১ এএম   (ভিজিট : ৯৩)
রাতের আঁধারে কৃষিজমির মাটি লুট, এক্সক্যাভেটর জব্দ
X

রাতের আঁধারে কৃষিজমির মাটি লুট, এক্সক্যাভেটর জব্দ

চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের আঁধারে অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের অভিযোগে একটি এক্সক্যাভেটর জব্দ করেছে পুলিশ। এর আগে আরও দুটি এক্সক্যাভেটর করা হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন পাঠানিপুলের তেমুহনী মৌজার আরবিসি ইটভাটার পার্শ্ববর্তী কৃষিজমি থেকে এক্সক্যাভেটরটি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাতের আঁধারে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে পুলিশ। তারই প্রেক্ষিতে, চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে সাতকানিয়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে এক্সক্যাভেটরটি জব্দ করেন। অভিযানের পূর্বে পুলিশের উপস্থিতির টের পেয়ে মাটি কাটার সঙ্গে সম্পৃক্তরা এক্সক্যাভেটরটি রেখে সটকে পড়েন। পরে পুলিশ অন্য একটি গাড়ির সাহায্যে এক্সক্যাভেটরটি জব্দ করে থানায় নিয়ে আসেন। এর আগেও অভিযান চালিয়ে দুটি এক্সক্যাভেটর জব্দ করা হয়।

আরও জানা যায়, স্থানীয় হাসান, সেলিম ও ইসমাঈল নামে তিন ব্যক্তি এই মাটি কাটার সঙ্গে জড়িত। তারা কৃষিজমি থেকে রাতের আঁধারে মাটি কেটে ইটভাটায় সরবরাহ করছিলেন বলে জানা গেছে।

সাতকানিয়া উপজেলার বাসিন্দা মো. আরমান হোসেন বলেন, এতদিন পর্যন্ত আমরা বিকলের অভিযান দেখেছি। কিন্তু এখন প্রকৃত অভিযান দেখছি। প্রতিটি অভিযানে এভাবেই এক্সক্যাভেটর ও ডাম্প ট্রাক জব্দ করা হলে মাটিখেকোদের দৌরাত্ম্য কমার পাশাপাশি কৃষিজমি রক্ষা করা সম্ভব হবে। পুলিশের মতো উপজেলা প্রশাসনও একইভাবে নিয়মিত অভিযান পরিচালনা করে এক্সক্যাভেটর ও ডাম্প ট্রাক বিকল না করে জব্দ করলে মাটি কাটা অচীরেই বন্ধ হবে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, কৃষিজমি আমাদের দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। কিছু অসাধু চক্র কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে তা ইটভাটায় বিক্রি করছে। যার ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং চাষাবাদের উপযোগিতা কমে যাচ্ছে। এ ছাড়াও পরিবেশ ও কৃষি উভয় ক্ষেত্রেই দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। কয়েক ধাপে অভিযান চালিয়ে এখন পর্যন্ত আমরা সর্বমোট তিনটি এক্সক্যাভেটর জব্দ করেছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy