গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সামিউল আলিম মোল্লা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত

2026-04-25T11:44:13+00:00
2026-04-25T11:44:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১১:৪৪ এএম   (ভিজিট : ৯৮)
গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫
X

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

গোপালগঞ্জে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সামিউল আলিম মোল্লা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। 

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামিউল আলিম মোল্লা উপজেলার মালেঙ্গা গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপালগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক শহরতলীর আড়পাড়ার দিকে যাচ্ছিল। ফকিরকান্দি এলাকায় পৌঁছালে ইজিবাইকটি মোড় ঘোরানোর সময় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে শিশুটি ইজিবাইক থেকে ছিটকে পড়ে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy