রাজবাড়ীতে ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীতে ট্রেনের ছাদে ভ্রমণের সময় মর্মান্তিক এক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে

2026-04-25T11:56:00+00:00
2026-04-25T11:56:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১১:৫৬ এএম   (ভিজিট : ৯১)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

রাজবাড়ীতে ট্রেনের ছাদে ভ্রমণের সময় মর্মান্তিক এক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কালুখালী ও পাংশা উপজেলার সীমান্তবর্তী কালীকাপুর রেলসেতুর পাংশা অংশের সত্যজিৎপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় যুবক মিনান শেখ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘মধুমতি’ ট্রেনের ছাদে ওই যুবক অবস্থান করছিলেন। সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি সত্যজিৎপুর রেলসেতু অতিক্রম করার সময় ছাদে থাকা ওই যুবক সেতুর গার্ডারের সঙ্গে ধাক্কা খান এবং নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে পাংশা ও কালুখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে রাজবাড়ী জিআরপি থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়।

রাজবাড়ী জিআরপি থানার সাব-ইন্সপেক্টর মো. আরিফুর রহমান জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার কার্যক্রম সম্পন্ন করেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy