রাণীনগরে ভটভটি উল্টে নারী শ্রমিক নিহত, আহত-৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর রানীনগরে ভটভটি উল্টে জামিনা (৩০) নামের এক নারী নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।শনিবার

2026-04-25T13:25:34+00:00
2026-04-25T13:25:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাণীনগরে ভটভটি উল্টে নারী শ্রমিক নিহত, আহত-৫
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১:২৫ পিএম   (ভিজিট : ১৬৫)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

নওগাঁর রানীনগরে ভটভটি উল্টে জামিনা (৩০) নামের এক নারী নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। 

শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় উপজেলার মিরাট ইউনিয়নের কৌনজ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামিনা হরিশপুর গ্রামের কমলার স্ত্রী। এবং আহতরা সকলেই একই গ্রামের। তারা হলেন, মো: নয়ন (৩২), মো: শামীম (৩০), মোঃ তারেক (২৮), মো: জাবেদ মিনা (৩২), মো: আলামিন (৩০) ও মো: আব্দুল লতিফ (২৮)। 

তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন হরিশপুর গ্রাম থেকে ৮-১০ জন নির্মাণ শ্রমিক ভটভটিযোগে রানীনগরের উদ্দেশ্যে রওনা দেন। পথের মধ্যে কৌনজ বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটিটি উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোছা: জামিনাকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো: জাকারিয়া মন্ডল জানান, ভটভটি উল্টে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত থানায় কোনো অভিযোগ হয়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy