টঙ্গীতে বিপুল পরিমাণ গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ হারুন শেখ নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব ১।

2026-04-25T14:05:16+00:00
2026-04-25T14:05:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে বিপুল পরিমাণ গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ২:০৫ পিএম   (ভিজিট : ২৮৫)
টঙ্গীতে বিপুল পরিমাণ গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
X

টঙ্গীতে বিপুল পরিমাণ গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ হারুন শেখ নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব ১। এসময় তার কাছ থেকে ৩৪.৫ কেজি গাঁজা ২টি মোবাইল ফোন ও নগদ ৭লক্ষ ১৮ হাজার ৪০ টাকা উদ্ধার করা হয়। 

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে টঙ্গীর কেরানীর টেক বস্তিতে এই অভিযান পরিচালনা করে র‍্যাব ১ এর পোড়াবাড়ি ক্যাম্পের স্পেশালাইজ্ড কোম্পানি। 

শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র‍্যাব ১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপস) অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম।

গ্রেফতারকৃত হারুন শেখ (৫৩) টঙ্গীর কেরানীর টেক বস্তির মৃত সাবু শেখের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে টঙ্গীর কেরানীর টেক বস্তিতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ হারুন শেখকে গ্রেফতার করে র‍্যাব। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি টিনশেড বাসায় তল্লাশি চালিয়ে আরও ২৯.৫ কেজি গাঁজা ও নগদ অর্থ উদ্ধার করা হয়। 

তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy