নড়াইলের ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে মা ছেলের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, নড়াইল

সারাবাংলা

নড়াইলে ট্রেনে কাটা পড়ে পলি খাতুন (২২) নামে এক নারী ও তার কোলে থাকা (১) বছরের শিশু নিহত

2026-04-25T17:06:09+00:00
2026-04-25T17:06:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলের ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে মা ছেলের আত্মহত্যা
স্টাফ রিপোর্টার, নড়াইল
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫:০৬ পিএম   (ভিজিট : ৫৪)
নড়াইলের ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে মা ছেলের আত্মহত্যা
X

নড়াইলের ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে মা ছেলের আত্মহত্যা

নড়াইলে ট্রেনে কাটা পড়ে পলি খাতুন (২২) নামে এক নারী ও তার কোলে থাকা (১) বছরের শিশু নিহত হয়েছে। 

শনিবার (২৫এপ্রিল) দুপুর দেড়টার দিকে নড়াইল পৌর এলাকার বরাশুলা চিত্রা রেল সেতু এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত পলি খাতুন সদর উপজেলার হাওয়াইখালী গ্রামের নুর ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, নড়াইল পৌর এলাকার বরাশুলা চিত্রা রেল সেতু এলাকায় দুপুর দেড়টার দিকে এক মহিলা তার ছেলে সন্তানকে নিয়ে রেল সেতুর আশপাশে ঘোরাঘুরি করছিল। এসময় স্থানীয়দের কাছে ট্রেন কখন আসবে বলে জিজ্ঞেস করছিল ওই নারী। স্থানীয়রা তাকে সেখান থেকে চলে আসার অনুরোধ করেন। কিছু সময় পর  ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রপসী বাংলা এক্সপ্রেস নামের ট্রেনের সামনে কোলের শিশুকে নিয়ে ঝাঁপ দেয় ওই নারী। পরে ট্রেনে কাটা পড়ে ঘটনা স্থলে মারা যায় পলি নামের ওই নারী। আর কোলে থাকা শিশুটি ছিটকে পড়ে রাস্তায়।  

স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকেও মৃত ঘোষণা করেন। 

নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  অজয় কুমার কুন্ডু বলেন, ট্রেনে কাটা পড়ে এক নারী ও তার কোলো থাকা এক শিশু নিহত হওয়ার সংবাদ শুনে তাৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy