গোসাইরহাটে কুখ্যাত সন্ত্রাসী জসিম মুতাইত গ্রেপ্তার

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

সারাবাংলা

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কুখ্যাত সন্ত্রাসী জসিম মুতাইতকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার

2026-04-25T17:11:36+00:00
2026-04-25T17:11:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোসাইরহাটে কুখ্যাত সন্ত্রাসী জসিম মুতাইত গ্রেপ্তার
গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫:১১ পিএম   (ভিজিট : ৭১)
গোসাইরহাটে কুখ্যাত সন্ত্রাসী জসিম মুতাইত গ্রেপ্তার
X

গোসাইরহাটে কুখ্যাত সন্ত্রাসী জসিম মুতাইত গ্রেপ্তার

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কুখ্যাত সন্ত্রাসী জসিম মুতাইতকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫এপ্রিল) সকালে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত জসিম মুতাইত (৪২) উপজেলার কুচাইপট্টির চরমাইজারীর গ্রামের নুরু মুতাইতের ছেলে।

থানা সূত্রে আরও জানা যায়, জসিম মুতাইতের বিরুদ্ধে ৯টি মামলা আছে, এখনো তার ৬টি মামলা চলমান রয়েছে৷ গোপন সংবাদের ভিত্তিতে কুচাইপট্টি থেকে তাকে গ্রেফতার করা হয়। সন্ত্রাসী জসিম মুতাইত নিজ জিম্মায় অবৈধ অস্ত্র রেখে দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে এলাকায় রাহাজানি, চাঁদাবাজি, জমি দখল ও প্রভাব বিস্তারসহ নানা অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল।

স্থানীয়রা জানান, এলাকার দীর্ঘদিনের ত্রাস, কুখ্যাত সন্ত্রাসী জসিম মুতাইত আজ সকালে কুচাই পট্টি ইউনিয়নের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে এ পর্যন্ত ৯টি মামলার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক সেবন ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। একাধিক মামলার আসামি হওয়া সত্ত্বেও বিভিন্নভাবে উপজেলা  বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাব খাটিয়ে এতদিন অপকর্ম চালিয়ে আসছিলেন। একটি গ্রামের কয়েকটি বাড়ী আগুন দিয়ে জালিয়ে দিয়ে তাপর প্রায় ৩শ থেকে সাড়ে ৩শ গরু চুরি ও লুট করে বিক্রি করেছে। এছাড়াও তিনি ঘর-বাড়িতে লুটপাট চালিয়ে স্বর্ণালংকার, টাকা-পয়সা, মেশিনারি, এমনকি চাল-ধানসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে বিক্রি করেছেন। তার গ্রেপ্তারের খবর শুনে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসীর একটাই দাবি এই সন্ত্রাসীর যেন উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হয়।

গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন বলেন, জসিম মুতাইতকে গ্রেফতার করা হয়েছে। তাকে শরীয়তপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে৷





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy